ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেরোবিতে ব্যানার বিতর্কে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া ‘শেষ সুযোগ’ দিয়ে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731 দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, অনশনে ছাত্রনেতা ভারতের টেস্ট দলে কাশ্মিরি পেসার আকিব নবি পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৭ টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচিতে বাধা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খাল পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

শনিবার বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ায় অপরাধের শীর্ষে ঢাকা, নিরাপত্তা সূচকে তলানিতে রাজধানী

জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে রাষ্ট্র গঠনের কাজে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জনগণের আত্মত্যাগের মূল্য দিতে হলে উন্নয়ন ও সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।

‘খোদ খাল’ পুনর্খনন প্রকল্প নিয়ে তারেক রহমান বলেন, বহু বছর আগে খনন করা এই খালটি পুনরায় সচল হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ও স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনরুদ্ধারের মাধ্যমে হাজারো কৃষক পরিবার উপকৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে

ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে দেশের পরিবারগুলোর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে নারীদের আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে, যাতে তারা সংসার পরিচালনা, সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখতে পারেন।

কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের সার, বীজ ও কৃষি উপকরণ কেনায় সহায়তা দিতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। একইসঙ্গে নারী শিক্ষা, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই, বাস্তুচ্যুত ৬০ হাজার মানুষ

তিনি আরও বলেন, নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী না করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষার বিস্তারের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানের শেষদিকে প্রধানমন্ত্রী দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির সফল বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বেরোবিতে ব্যানার বিতর্কে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচিতে বাধা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৭:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

চাঁদপুরে খাল পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

শনিবার বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৪

জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে রাষ্ট্র গঠনের কাজে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জনগণের আত্মত্যাগের মূল্য দিতে হলে উন্নয়ন ও সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।

‘খোদ খাল’ পুনর্খনন প্রকল্প নিয়ে তারেক রহমান বলেন, বহু বছর আগে খনন করা এই খালটি পুনরায় সচল হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ও স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনরুদ্ধারের মাধ্যমে হাজারো কৃষক পরিবার উপকৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মোদিকে নিয়ে বিকৃত কনটেন্টের অভিযোগ, মেটার ভারতপ্রধানসহ একাধিকজনের বিরুদ্ধে মামলা

ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে দেশের পরিবারগুলোর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে নারীদের আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে, যাতে তারা সংসার পরিচালনা, সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখতে পারেন।

কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের সার, বীজ ও কৃষি উপকরণ কেনায় সহায়তা দিতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। একইসঙ্গে নারী শিক্ষা, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুর ভাষা বিকাশে কী প্রভাব পড়ে?