ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি মোজতবা খামেনির অবস্থান খুঁজতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরায়েল, নির্ভরতা বাড়ছে মানব গোয়েন্দা তথ্যে সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুণের লক্ষ্য সরকারের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে পুলিশ থাকবে কঠোর’ — খুলনা রেঞ্জ ডিআইজি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫ সময় দেখুন

ফ্যাসিবাদের পুনরুত্থান কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং ফ্যাসিবাদী তৎপরতা দমনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান

৫ ও ১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতা

ডিআইজি জানান, ৫ ও ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।

আরও পড়ুনঃ  স্বর্ণের দামে বড় উল্লম্ফন, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২৩ হাজার টাকা

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করতেও দ্বিধা করা হবে না।

তিনি আরও বলেন, একজন ব্যক্তির অপরাধের দায় পুরো পুলিশ বাহিনী বহন করবে না। দুর্নীতিমুক্ত ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

ডাকাতি-সন্ত্রাস দমনে বিশেষ নির্দেশনা

ডাকাতি, দস্যুতা ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে ডিআইজি বলেন, সততা, দক্ষতা, যোগ্যতা ও জনসেবার মানসিকতা রয়েছে—এমন কর্মকর্তাদেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হবে।

আরও পড়ুনঃ  দক্ষিণ ভারতে ভারী বর্ষণ ও বন্যায় নিহত ১৪, বাস্তুচ্যুত হাজারো মানুষ

নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গুজব প্রতিরোধে দ্রুত তথ্য দেওয়ার নির্দেশ

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুজব প্রতিরোধে দ্রুত ও সঠিক তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরে ডিআইজি বলেন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সময়মতো গণমাধ্যমকে নির্ভুল তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বিভ্রান্তি কমবে এবং জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছানো সহজ হবে।

পুলিশ সুপারের বক্তব্য

সভাপতির বক্তব্যে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, সন্ত্রাস, মাদক ও সামাজিক সংঘাত নিয়ন্ত্রণে জেলা পুলিশ ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে। ডাকাত ও চোরচক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিদ্বেষমূলক প্রচারণাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

তিনি বলেন, প্রায় ২০ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাত্র ১ হাজার ৬৬৮ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সীমিত জনবল নিয়েও সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

সাংবাদিকদের অংশগ্রহণ

মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, সম্পাদক আলাউদ্দিন আজাদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, মুশফিকুর রহমান, মাহফুজ হোসেন, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আখতারুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার

‘ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে পুলিশ থাকবে কঠোর’ — খুলনা রেঞ্জ ডিআইজি

আপডেটের সময়: ০৯:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

ফ্যাসিবাদের পুনরুত্থান কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং ফ্যাসিবাদী তৎপরতা দমনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান

৫ ও ১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতা

ডিআইজি জানান, ৫ ও ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।

আরও পড়ুনঃ  দক্ষিণ ভারতে ভারী বর্ষণ ও বন্যায় নিহত ১৪, বাস্তুচ্যুত হাজারো মানুষ

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করতেও দ্বিধা করা হবে না।

তিনি আরও বলেন, একজন ব্যক্তির অপরাধের দায় পুরো পুলিশ বাহিনী বহন করবে না। দুর্নীতিমুক্ত ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

ডাকাতি-সন্ত্রাস দমনে বিশেষ নির্দেশনা

ডাকাতি, দস্যুতা ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে ডিআইজি বলেন, সততা, দক্ষতা, যোগ্যতা ও জনসেবার মানসিকতা রয়েছে—এমন কর্মকর্তাদেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হবে।

আরও পড়ুনঃ  ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত