ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ এখনো সক্রিয়, জুলাই চেতনা বাঁচিয়ে রাখতে হবে: রিজভী

পরাজিত ফ্যাসিস্ট শক্তির অবশিষ্ট অংশ এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের প্রতিহত করতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শকে জীবিত রাখতে হবে।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১২টায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের আয়োজিত ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য

তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ এখনো রয়ে গেছে। তাদের প্রতিহত করতে হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে। একই সঙ্গে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আগামীতেও একই ধরনের অবস্থান ধরে রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  জীবনের ‘সবচেয়ে খারাপ’ সিদ্ধান্ত ছিল কপালে ইনজেকশন: মিনি মাথুর

রিজভী বলেন, ছাত্রদলের দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামেরই বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, জুলাইয়ের আদর্শ ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতের পথচলা অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কাম্পালা

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি শহীদদের স্মরণকে শুধু নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের আদর্শকে ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ এখনো সক্রিয়, জুলাই চেতনা বাঁচিয়ে রাখতে হবে: রিজভী

আপডেটের সময়: ০১:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

পরাজিত ফ্যাসিস্ট শক্তির অবশিষ্ট অংশ এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের প্রতিহত করতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শকে জীবিত রাখতে হবে।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১২টায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের আয়োজিত ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বাংলা কিউআর ব্যবহারে ডিজিটাল লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ এখনো রয়ে গেছে। তাদের প্রতিহত করতে হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে। একই সঙ্গে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আগামীতেও একই ধরনের অবস্থান ধরে রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  গভীর রাতে চুরির চেষ্টা, গৃহবধূর কামড়ে চোরের আঙুলের অংশ বিচ্ছিন্ন

রিজভী বলেন, ছাত্রদলের দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামেরই বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, জুলাইয়ের আদর্শ ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতের পথচলা অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ