ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত আনিসুল হক ও স্বার্থসংশ্লিষ্টদের ২৩ ব্যাংক হিসাবে ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বগুড়ায় বাড়ছে আত্মহত্যার প্রবণতা, বড় অংশই নারী শিক্ষার্থী

বগুড়ায় আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আত্মহত্যাকারীদের একটি বড় অংশই নারী শিক্ষার্থী বলে জানা গেছে। হতাশা, বিষণ্নতা, প্রেমঘটিত সমস্যা, সাইবার বুলিংসহ নানা কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং, হয়রানি এবং মানসিক চাপ অনেক শিক্ষার্থীকে বিপর্যস্ত করে তুলছে। অনেকে অভিযোগ করেন, এসব সমস্যার পরও স্কুল-কলেজ পর্যায়ে পর্যাপ্ত কাউন্সিলিং ও সচেতনতামূলক কার্যক্রম নেই।

আরও পড়ুনঃ  পল্লবীতে আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগ, গ্রেপ্তার ১৩

অভিভাবকরা বলছেন, পরিবারের সঙ্গে সন্তানদের যোগাযোগ কমে যাওয়া, অতিরিক্ত ডিভাইস ব্যবহার এবং নৈতিক শিক্ষার অভাবও এই পরিস্থিতিকে আরও জটিল করছে।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মনে করেন, বয়স সন্ধিকালে কিশোর-কিশোরীদের মধ্যে হতাশা ও আবেগজনিত সংকট বেশি দেখা দেয়। এ সময় যথাযথ দিকনির্দেশনা ও মানসিক সহায়তা না পেলে ঝুঁকি বাড়ে।

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি করার অভিযোগ

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক, প্রেম ও ব্যক্তিগত ছবি-ভিডিও সংক্রান্ত জটিলতা অনেক সময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে আত্মহত্যা প্রতিরোধে মূল ভূমিকা নিতে হবে পরিবার ও সমাজকে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বগুড়া জেলায় ১১৬ জন আত্মহত্যা করেছেন। এর আগের বছরগুলোতেও এই সংখ্যা উদ্বেগজনকভাবে বেশি ছিল বলে পরিসংখ্যানে উঠে এসেছে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতা, মানসিক স্বাস্থ্যসেবার অভাব এবং সচেতনতার ঘাটতি—সব মিলিয়ে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। তারা মনে করেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে সচেতনতা বৃদ্ধির জন্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

বগুড়ায় বাড়ছে আত্মহত্যার প্রবণতা, বড় অংশই নারী শিক্ষার্থী

আপডেটের সময়: ১০:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বগুড়ায় আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আত্মহত্যাকারীদের একটি বড় অংশই নারী শিক্ষার্থী বলে জানা গেছে। হতাশা, বিষণ্নতা, প্রেমঘটিত সমস্যা, সাইবার বুলিংসহ নানা কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং, হয়রানি এবং মানসিক চাপ অনেক শিক্ষার্থীকে বিপর্যস্ত করে তুলছে। অনেকে অভিযোগ করেন, এসব সমস্যার পরও স্কুল-কলেজ পর্যায়ে পর্যাপ্ত কাউন্সিলিং ও সচেতনতামূলক কার্যক্রম নেই।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

অভিভাবকরা বলছেন, পরিবারের সঙ্গে সন্তানদের যোগাযোগ কমে যাওয়া, অতিরিক্ত ডিভাইস ব্যবহার এবং নৈতিক শিক্ষার অভাবও এই পরিস্থিতিকে আরও জটিল করছে।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মনে করেন, বয়স সন্ধিকালে কিশোর-কিশোরীদের মধ্যে হতাশা ও আবেগজনিত সংকট বেশি দেখা দেয়। এ সময় যথাযথ দিকনির্দেশনা ও মানসিক সহায়তা না পেলে ঝুঁকি বাড়ে।

আরও পড়ুনঃ  সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই টুকরো, গ্রেপ্তার প্রেমিকসহ ৩

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক, প্রেম ও ব্যক্তিগত ছবি-ভিডিও সংক্রান্ত জটিলতা অনেক সময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে আত্মহত্যা প্রতিরোধে মূল ভূমিকা নিতে হবে পরিবার ও সমাজকে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বগুড়া জেলায় ১১৬ জন আত্মহত্যা করেছেন। এর আগের বছরগুলোতেও এই সংখ্যা উদ্বেগজনকভাবে বেশি ছিল বলে পরিসংখ্যানে উঠে এসেছে।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেপ্তার ১