ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বন্যাকবলিত ১১ জেলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিজিবি মোতায়েন

টানা কয়েক দিনের ভারি থেকে অতিভারি বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দেশের ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি

যেসব জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে:

  • বান্দরবান
  • কক্সবাজার
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • চট্টগ্রাম
  • ফেনী
  • সিলেট
  • হবিগঞ্জ
  • সুনামগঞ্জ
  • নেত্রকোনা
  • জামালপুর

বিজিবি জানায়, দুর্যোগ মোকাবিলায় এসব জেলার ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বাড়তি বিদ্যুৎ বিল বিতর্কে তাসনিম জারা: ‘জনগণকে হুমকি নয়, জবাব দিন’

বান্দরবানে উল্লেখযোগ্য কার্যক্রম

বিজিবির তথ্য অনুযায়ী, বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬০০-এর বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন

এ ছাড়া বান্দরবান–রোয়াংছড়ি সড়কে পড়ে থাকা গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কার্যকর ভূমিকা পালন করছে বিজিবি। অন্যদিকে, নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

বন্যাকবলিত ১১ জেলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিজিবি মোতায়েন

আপডেটের সময়: ১০:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

টানা কয়েক দিনের ভারি থেকে অতিভারি বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দেশের ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

আরও পড়ুনঃ  না ফেরার দেশে অভিনেত্রী রিনা রহমান

যেসব জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে:

  • বান্দরবান
  • কক্সবাজার
  • রাঙামাটি
  • খাগড়াছড়ি
  • চট্টগ্রাম
  • ফেনী
  • সিলেট
  • হবিগঞ্জ
  • সুনামগঞ্জ
  • নেত্রকোনা
  • জামালপুর

বিজিবি জানায়, দুর্যোগ মোকাবিলায় এসব জেলার ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী নন’, দাবি শুভেন্দু অধিকারীর