ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ববির বাসা থেকে প্রযোজক গ্রেপ্তারের খবর ভিত্তিহীন: অভিনেত্রী ইয়ামিন হক ববি

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শনিবার (২০ জুন) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (১৯ জুন) গভীর রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রথমে তাকে না পাওয়া গেলেও পরে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে তাকে আটক করা হয়।

তবে গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে দাবি করা হয়, মির্জা আবুল বাশার মামুনকে অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসা থেকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

আরও পড়ুনঃ  কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমার জয়

এমন দাবি নাকচ করে দিয়েছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। তিনি বলেন, তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি জানান, যেই বাসার কথা উল্লেখ করা হচ্ছে, সেখানে তার কোনো বাসা নেই এবং ওই ব্যক্তির সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্কও নেই।

একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ববি বলেন, তাকে জড়িয়ে সংবাদ প্রকাশের আগে তার কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

তিনি আরও বলেন, তাকে “কথিত স্ত্রী” হিসেবে উল্লেখ করে যেসব সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর খবর প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  ছয় বছর পর মঞ্চে ফিরলেন সেলিন ডিওন, আবেগে কেঁদে ফেললেন

অন্যদিকে, গ্রেপ্তার হওয়া মির্জা আবুল বাশার মামুনও দাবি করেছেন, অভিনেত্রী ববির সঙ্গে তার কোনো পারিবারিক, ব্যবসায়িক বা পেশাগত সম্পর্ক নেই।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

ববির বাসা থেকে প্রযোজক গ্রেপ্তারের খবর ভিত্তিহীন: অভিনেত্রী ইয়ামিন হক ববি

আপডেটের সময়: ১০:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শনিবার (২০ জুন) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমার জয়

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (১৯ জুন) গভীর রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রথমে তাকে না পাওয়া গেলেও পরে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে তাকে আটক করা হয়।

তবে গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে দাবি করা হয়, মির্জা আবুল বাশার মামুনকে অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসা থেকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

আরও পড়ুনঃ  বিতর্ক-গুঞ্জনের পর এবার পর্দায় ‘আমরা ভাইরাল’

এমন দাবি নাকচ করে দিয়েছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। তিনি বলেন, তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি জানান, যেই বাসার কথা উল্লেখ করা হচ্ছে, সেখানে তার কোনো বাসা নেই এবং ওই ব্যক্তির সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্কও নেই।

একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ববি বলেন, তাকে জড়িয়ে সংবাদ প্রকাশের আগে তার কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

তিনি আরও বলেন, তাকে “কথিত স্ত্রী” হিসেবে উল্লেখ করে যেসব সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর খবর প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  উত্থান-পতন জীবনেরই অংশ, নিজের আলো হারাতে নেই: পূর্ণিমা