বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা স্থগিতের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষার অংশ হিসেবে সরকার চায় অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে না পড়েন।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই স্থগিতাদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়া পর্যালোচনার সুযোগ সৃষ্টি হবে। এই পর্যালোচনার লক্ষ্য হলো অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।
তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটন, শিক্ষার্থী, ব্যবসা বা অন্যান্য অস্থায়ী উদ্দেশ্যে দেওয়া অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ওপর এ স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
প্রতিবেদকের নাম 




















