ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশের সমর্থনে মুগ্ধ স্কালোনি, সেমিফাইনালে হাসি উপহার দেওয়ার আশাবাদ

বিশ্বকাপের সেমিফাইনালের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, দূর দেশ থেকেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা সবসময়ই তাদের মুগ্ধ করে।

সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “বাংলাদেশকে অনেক ধন্যবাদ। সত্যি বলতে বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে যে ভালোবাসে, তা অসাধারণ। আশা করি আজ আমরা বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।”

আরও পড়ুনঃ  ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা

নিজের দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা প্রমাণ করে দলটি ভালো ফুটবল খেলছে।

তিনি বলেন, “বিশ্বের সেরা চার দলের মধ্যে আবার জায়গা করে নেওয়ার কৃতিত্ব পুরো দলের। কখনও কখনও আমাদের পারফরম্যান্স যথেষ্ট মনে না হলেও, এখানে পৌঁছানো নিয়ে গর্ব করা উচিত।”

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

নকআউট পর্বের কঠিন লড়াই প্রসঙ্গে স্কালোনি বলেন, বিশ্বকাপে সাফল্য পেতে হলে প্রতিটি দলকেই প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়।

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রতিপক্ষের দুই তারকা হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের প্রশংসা করলেও তাদের থামানোর পরিকল্পনা রয়েছে বলে জানান স্কালোনি।

তিনি বলেন, “কেইন ও বেলিংহ্যাম এমন খেলোয়াড়, যাদের যে কোনো কোচই দলে চাইবেন। তবে তাদের মোকাবিলার জন্য আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে।”

আরও পড়ুনঃ  সরকারি সেবায় বড় সংস্কার: ৫৫ দিনের কাজ হবে ১৪ দিনে

সংবাদ সম্মেলনে ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গ উঠলেও স্কালোনি স্পষ্ট করে দেন, ফুটবলকে ইতিহাস বা যুদ্ধের সঙ্গে মেলানো উচিত নয়।

তার ভাষায়, “এটি শুধুই একটি ফুটবল ম্যাচ। ইতিহাসকে আমরা সম্মান করি, কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালকে যুদ্ধের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়।”

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

বাংলাদেশের সমর্থনে মুগ্ধ স্কালোনি, সেমিফাইনালে হাসি উপহার দেওয়ার আশাবাদ

আপডেটের সময়: ১১:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালের আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, দূর দেশ থেকেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা সবসময়ই তাদের মুগ্ধ করে।

সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “বাংলাদেশকে অনেক ধন্যবাদ। সত্যি বলতে বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে যে ভালোবাসে, তা অসাধারণ। আশা করি আজ আমরা বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।”

আরও পড়ুনঃ  সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার

নিজের দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা প্রমাণ করে দলটি ভালো ফুটবল খেলছে।

তিনি বলেন, “বিশ্বের সেরা চার দলের মধ্যে আবার জায়গা করে নেওয়ার কৃতিত্ব পুরো দলের। কখনও কখনও আমাদের পারফরম্যান্স যথেষ্ট মনে না হলেও, এখানে পৌঁছানো নিয়ে গর্ব করা উচিত।”

আরও পড়ুনঃ  নভেম্বরের শেষ সপ্তাহেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু