ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের, প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩২ সময় দেখুন

বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ-এর নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

সৌদি প্রতিনিধিদল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি বে টার্মিনাল নির্মাণে আগ্রহী। পাশাপাশি দেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃ  সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির

এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বন্দর, রেলওয়ে এবং অন্যান্য অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে বলেও প্রতিনিধি দল জানায়। এ বিষয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধিদলকে বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতি ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশ সফর ও বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য তাদের ধন্যবাদ জানান।

জবাবে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান এবং তাকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের, প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

আপডেটের সময়: ০৯:৪১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ-এর নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়।

আরও পড়ুনঃ  গভীর নিম্নচাপের প্রভাবে টানা ৫ দিনের বৃষ্টির সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

সৌদি প্রতিনিধিদল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি বে টার্মিনাল নির্মাণে আগ্রহী। পাশাপাশি দেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী

এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বন্দর, রেলওয়ে এবং অন্যান্য অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে বলেও প্রতিনিধি দল জানায়। এ বিষয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধিদলকে বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতি ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশ সফর ও বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য তাদের ধন্যবাদ জানান।

জবাবে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান এবং তাকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  গাজায় মসজিদ ও তাঁবুতে ইসরায়েলি হামলায় হতাহত অনেক