বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদের সঙ্গে বৈঠকে এ গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি এবং উন্নয়ন সহযোগিতার বিষয়গুলোও উঠে আসে।
এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা জানান। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রাখার বিষয়েও মতবিনিময় হয়।
প্রতিবেদকের নাম 






















