ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: ছাত্রশিবিরের সেক্রেটারি পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায় সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার সংসদে আবেগের বিস্ফোরণ, সাত দিন ধরে হত্যার হুমকির অভিযোগ মাহমুদা মিতুর গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী ১,৪৯৮ পর্যটন গন্তব্যে উন্নয়নের ছক, ডিসেম্বরে আসছে মহাপরিকল্পনা কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায় হাদি হত্যায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ জাবেরের পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গল্পে শাকিব খান ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ, হত্যা মামলা তদন্তে পুলিশ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্সের ভেতর থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) ওই বাড়িতে ৩২ বছর বয়সী এক নারী সন্তান জন্ম দেন। পরে শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী

ওই নারীর সঙ্গী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, বাড়িতে তিনি সন্দেহজনক কিছু দেখতে পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি অনেক দেরিতে সঙ্গীর গর্ভধারণের বিষয়টি জানতে পারেন। এরপর বাড়িতে খোঁজাখুঁজি করতে গিয়ে মানুষের দেহাবশেষের মতো কিছু দেখতে পান।

হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। ফরেনসিক চিকিৎসকের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া দেহাবশেষ পাঁচটি নবজাতকের হতে পারে।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১

তদন্তকারীরা এখনো ওই নারীর সঙ্গে কথা বলতে পারেননি। জানা গেছে, ওই নারীর আরও দুই সন্তান রয়েছে, যাদের বয়স ৮ ও ৯ বছর। প্রতিবেশীরা জানিয়েছেন, শিশুরা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এবং তাদের মা নিয়মিত স্কুল থেকে নিয়ে আসতেন।

আরও পড়ুনঃ  পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায়

ঘটনার পর দুইতলা বাড়িটির দরজা সিল করে দিয়েছে পুলিশ। বাড়ির আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফ্রান্সে এর আগেও বাড়ি থেকে নবজাতকের দেহাবশেষ উদ্ধারের ঘটনা ঘটেছে। চলতি বছরের মার্চে একটি বাড়ির ফ্রিজ থেকে দুই নবজাতকের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় আদালত এক নারীকে ২৫ বছরের কারাদণ্ড দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: ছাত্রশিবিরের সেক্রেটারি

 বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ, হত্যা মামলা তদন্তে পুলিশ

আপডেটের সময়: ০৯:১৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্সের ভেতর থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) ওই বাড়িতে ৩২ বছর বয়সী এক নারী সন্তান জন্ম দেন। পরে শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কতা

ওই নারীর সঙ্গী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, বাড়িতে তিনি সন্দেহজনক কিছু দেখতে পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি অনেক দেরিতে সঙ্গীর গর্ভধারণের বিষয়টি জানতে পারেন। এরপর বাড়িতে খোঁজাখুঁজি করতে গিয়ে মানুষের দেহাবশেষের মতো কিছু দেখতে পান।

হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। ফরেনসিক চিকিৎসকের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া দেহাবশেষ পাঁচটি নবজাতকের হতে পারে।

আরও পড়ুনঃ  আইফোনের যন্ত্রাংশ কারখানায় গ্যাস দুর্ঘটনা, ভারতে প্রাণ গেল ৩ শ্রমিকের

তদন্তকারীরা এখনো ওই নারীর সঙ্গে কথা বলতে পারেননি। জানা গেছে, ওই নারীর আরও দুই সন্তান রয়েছে, যাদের বয়স ৮ ও ৯ বছর। প্রতিবেশীরা জানিয়েছেন, শিশুরা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এবং তাদের মা নিয়মিত স্কুল থেকে নিয়ে আসতেন।

আরও পড়ুনঃ   ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে