ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাব এল-মান্দেবে সৌদির ৮ তেলবাহী জাহাজে হামলার দাবি হুতিদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১১ সময় দেখুন

বাব এল-মান্দেব ও আশপাশের জলপথে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (১৯ আগস্ট) হুতিদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সাবা নিউজ।

হুতিদের দাবি, গত ২০ জুলাই থেকে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। এর মধ্যে পাঁচটি ট্যাংকারে লোহিত সাগরে এবং তিনটিতে এডেন উপসাগর ও আরব সাগরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

আরও পড়ুনঃ  ট্রেজারারকে জড়িয়ে ছড়ানো ‘ভুয়া’ ফটোকার্ড, প্রতিবাদ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির

এ ছাড়া লোহিত সাগর ও আরব সাগর দিয়ে সৌদি আরবের ৫০টির বেশি জাহাজ চলাচলে বাধা দেওয়ার দাবি করেছে হুতিরা। তাদের ভাষ্য, এসব জাহাজের কয়েকটিকে নির্ধারিত পথ পরিবর্তন করতেও বাধ্য করা হয়েছে।

হুতিদের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, মোখা বন্দরের কাছে সৌদি আরব থেকে অস্ত্র বহনকারী দুটি সামরিক ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের ১০টি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ  গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, বাড়ছে চালকদের দুর্ভোগ

তবে এসব হামলা ও দাবির পক্ষে হুতিরা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। ফলে তাদের দাবিগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে জুলাইয়ের শেষ দিকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিতে সৌদি আরবের পণ্যবাহী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দেয় ইরান-সমর্থিত হুতি বাহিনী।

বাব এল-মান্দেব আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এই জলপথের এক প্রান্তে রয়েছে লোহিত সাগর এবং অপর প্রান্তে সুয়েজ খালের সংযোগ। এ কারণে প্রণালিটিতে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় সিইসির সহায়ক কর্মকর্তা ২০ জন

হুতিদের অবরোধের পর সৌদি আরবের জাহাজগুলো সুয়েজ খাল ব্যবহার করে চলাচল করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর সৌদি আরব বাব এল-মান্দেব হয়ে তেল রপ্তানি বাড়িয়েছিল বলে জানা যায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাব এল-মান্দেবে সৌদির ৮ তেলবাহী জাহাজে হামলার দাবি হুতিদের

আপডেটের সময়: ০৮:২২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বাব এল-মান্দেব ও আশপাশের জলপথে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (১৯ আগস্ট) হুতিদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সাবা নিউজ।

হুতিদের দাবি, গত ২০ জুলাই থেকে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। এর মধ্যে পাঁচটি ট্যাংকারে লোহিত সাগরে এবং তিনটিতে এডেন উপসাগর ও আরব সাগরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

আরও পড়ুনঃ  ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দুজনের

এ ছাড়া লোহিত সাগর ও আরব সাগর দিয়ে সৌদি আরবের ৫০টির বেশি জাহাজ চলাচলে বাধা দেওয়ার দাবি করেছে হুতিরা। তাদের ভাষ্য, এসব জাহাজের কয়েকটিকে নির্ধারিত পথ পরিবর্তন করতেও বাধ্য করা হয়েছে।

হুতিদের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, মোখা বন্দরের কাছে সৌদি আরব থেকে অস্ত্র বহনকারী দুটি সামরিক ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের ১০টি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ  কারাগারে থেকেও গাড়ি পোড়ানোর অভিযোগ, সাবেক মেজর সাদিককে নিয়ে পুলিশের ব্যাখ্যা