ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাপানের ঘাঁটি থেকে ইরানে হামলা, টোকিওকে জবাবদিহির আওতায় আনার দাবি আরাগচির কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ ২ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ ৪ লাখ কৃষকের জেলায় টিএসপি মাত্র ১ হাজার ৪৫ টন, সার বরাদ্দ বাড়ানোর দাবি এনবিআরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার ‘আয়নাঘর’ আর নয়, গুমের প্রতিটি অপরাধীর বিচার হবে: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: মৃত ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি থার্ড টার্মিনাল চালু হলেই দ্বিগুণ হবে শাহজালালের আয়, সিন্ডিকেট ঠেকাতে কঠোর সরকার ই-রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, থাকবে লাইসেন্স-ফিটনেসের বাধ্যবাধকতা খাদ্যগুদামে অনিয়ম ঠেকাতে কঠোর সরকার, ভাঙা হবে সিন্ডিকেট: খাদ্যমন্ত্রী যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিচারককে সাবেক রেলমন্ত্রী: শ্যোন অ্যারেস্ট দেখানোর আগে ভেবে দেখবেন, যদিও পারবেন কি না

এক মামলায় জামিন পাওয়ার পর অন্য মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর বৈধতা ও ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী থানার জুলাই গণঅভ্যুত্থানকালীন একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানিতে আদালতের কাছে এসব প্রশ্ন তোলেন তিনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে যা বললেন সুজন

শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে নিজের বক্তব্য তুলে ধরেন নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, এক মামলায় জামিন পাওয়ার পর অন্য মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। তবে এভাবে গ্রেপ্তার দেখানোর পেছনে কী ভিত্তি রয়েছে, সেটিও আদালতের বিবেচনা করা উচিত।

সুজন বলেন, ‘যিনি দোষী, তার অবশ্যই সাজা হওয়া উচিত। কিন্তু প্রায় দুই বছর আগের একটি মামলায় আমাকে এখন শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে।’

আরও পড়ুনঃ  কমেছে সৌদি রিয়ালের দর, সামান্য ঊর্ধ্বমুখী অন্যান্য বিদেশি মুদ্রা

তিনি আরও বলেন, ‘এই মামলার এজাহারে আমার নাম নেই। তারপরও আমাকে শ্যোন অ্যারেস্ট দেখানো যায় কি না, বিষয়টি আপনি একটু বিবেচনা করে দেখবেন। যদিও আপনার জায়গা থেকে আপনি কতটুকু করতে পারবেন, সেটিও আমি বুঝি।’

আদালতের আদেশ

শুনানি শেষে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নূরুল ইসলাম সুজনকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

পুলিশের আবেদনে বলা হয়, মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। একই সঙ্গে তিনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যেতে পারেন—এমন আশঙ্কার কথাও আবেদনে উল্লেখ করা হয়।

যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী মহাসড়ক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন পারভেজ হাওলাদার। ওই সময় আন্দোলনকারীদের ওপর হাতবোমা নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন পারভেজ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, ইতিবাচক পাকিস্তান—নজর রাখছে ভারত

এ ঘটনায় নিহত পারভেজের মা সেলিনা বেগম ২০২৫ সালের ১৫ নভেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখাতে গত ১৯ আগস্ট আদালতে আবেদন করে পুলিশ। পরে তার উপস্থিতিতে শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করা হয়।

আইনজীবীর দাবি

শুনানিতে নূরুল ইসলাম সুজনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন তার আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন।

শুনানি শেষে তিনি গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সুজনের বিরুদ্ধে এর আগে পাঁচটি হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছিল। ওই পাঁচ মামলাতেই তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

আইনজীবীর দাবি, একের পর এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে নূরুল ইসলাম সুজনকে কারাগারে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

তিনি বলেন, ‘এই মামলায় বাদী নূরুল ইসলাম সুজনকে সন্দেহ করেননি। এজাহারেও তার নাম নেই। তারপরও রাষ্ট্র তাকে সন্দেহ করছে। বাদী যেখানে তাকে সন্দেহ করছেন না, সেখানে রাষ্ট্র কেন তাকে সন্দেহ করছে—এটাই প্রশ্ন।’

মোর্শেদ হোসেন শাহীন আরও দাবি করেন, নূরুল ইসলাম সুজনকে কারাগারে রাখার উদ্দেশ্যেই নতুন করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

তার ভাষ্য, আগে করা পাঁচটি মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পর নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পেছনে তদন্তে কী তথ্য পাওয়া গেছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

আইনজীবী বলেন, ‘একজন আসামিকে এক মামলায় জামিন দেওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হলে সেটি আইনের শাসন ও ন্যায়বিচারের প্রশ্ন তৈরি করে।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাপানের ঘাঁটি থেকে ইরানে হামলা, টোকিওকে জবাবদিহির আওতায় আনার দাবি আরাগচির

বিচারককে সাবেক রেলমন্ত্রী: শ্যোন অ্যারেস্ট দেখানোর আগে ভেবে দেখবেন, যদিও পারবেন কি না

আপডেটের সময়: ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

এক মামলায় জামিন পাওয়ার পর অন্য মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর বৈধতা ও ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী থানার জুলাই গণঅভ্যুত্থানকালীন একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানিতে আদালতের কাছে এসব প্রশ্ন তোলেন তিনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে যা বললেন সুজন

শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে নিজের বক্তব্য তুলে ধরেন নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, এক মামলায় জামিন পাওয়ার পর অন্য মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। তবে এভাবে গ্রেপ্তার দেখানোর পেছনে কী ভিত্তি রয়েছে, সেটিও আদালতের বিবেচনা করা উচিত।

সুজন বলেন, ‘যিনি দোষী, তার অবশ্যই সাজা হওয়া উচিত। কিন্তু প্রায় দুই বছর আগের একটি মামলায় আমাকে এখন শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে।’

আরও পড়ুনঃ  ভেনেজুয়েলার তেলে ট্রাম্পের বড় বাজি, ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

তিনি আরও বলেন, ‘এই মামলার এজাহারে আমার নাম নেই। তারপরও আমাকে শ্যোন অ্যারেস্ট দেখানো যায় কি না, বিষয়টি আপনি একটু বিবেচনা করে দেখবেন। যদিও আপনার জায়গা থেকে আপনি কতটুকু করতে পারবেন, সেটিও আমি বুঝি।’

আদালতের আদেশ

শুনানি শেষে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নূরুল ইসলাম সুজনকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

পুলিশের আবেদনে বলা হয়, মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। একই সঙ্গে তিনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যেতে পারেন—এমন আশঙ্কার কথাও আবেদনে উল্লেখ করা হয়।

যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী মহাসড়ক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন পারভেজ হাওলাদার। ওই সময় আন্দোলনকারীদের ওপর হাতবোমা নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন পারভেজ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  পে স্কেলের নতুন অধ্যায়, আগামী সপ্তাহেই আসতে পারে প্রজ্ঞাপন

এ ঘটনায় নিহত পারভেজের মা সেলিনা বেগম ২০২৫ সালের ১৫ নভেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখাতে গত ১৯ আগস্ট আদালতে আবেদন করে পুলিশ। পরে তার উপস্থিতিতে শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করা হয়।

আইনজীবীর দাবি

শুনানিতে নূরুল ইসলাম সুজনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন তার আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন।

শুনানি শেষে তিনি গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সুজনের বিরুদ্ধে এর আগে পাঁচটি হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছিল। ওই পাঁচ মামলাতেই তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

আইনজীবীর দাবি, একের পর এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে নূরুল ইসলাম সুজনকে কারাগারে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব রওশন আরা