ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, ইতিবাচক পাকিস্তান—নজর রাখছে ভারত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে পাকিস্তান। অন্যদিকে, বিষয়টি নিয়ে সতর্ক নজর রাখার কথা জানিয়েছে ভারত। নয়াদিল্লির দাবি, ভারতের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো আঞ্চলিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশ যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশের পর বিষয়টি নিয়ে আঞ্চলিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি জাতীয় সংসদে জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব এলে ঢাকা তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি চুক্তিটিকে ‘ইসলামি পরিবারের’ অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, এতে যোগ দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব বিষয়। এ কারণে অন্য কোনো পক্ষের অস্বস্তি বোধ করার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে নতুন দায়িত্ব পেলেন বুলবুল

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক যেকোনো নিরাপত্তা কাঠামোয় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিলেন।

বাংলাদেশের অবস্থান নিয়ে ভারতের প্রতিক্রিয়া

বাংলাদেশি কূটনীতিকদের এমন বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

‘দ্য হিন্দু’র সাংবাদিক কল্লোল ভট্টাচার্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চান, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে নয়াদিল্লির অবস্থান কী।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে—এমন সব বিষয়ের ওপর নয়াদিল্লি সার্বক্ষণিক নজর রাখে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপও নেওয়া হয় বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

ঢাকার আগ্রহে ইতিবাচক পাকিস্তান

এদিকে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যদি এই নিরাপত্তা কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহ প্রকাশ করে, তাহলে বিষয়টি নিয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি মক্কা চুক্তিকে একটি ‘প্রতিরক্ষামূলক কাঠামো’ হিসেবে বর্ণনা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এর প্রধান লক্ষ্য হচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

তাহির আন্দ্রাবি আরও জানান, চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে যেসব দেশ আঞ্চলিক নিরাপত্তা ও যৌথ দায়িত্ব পালনে সমানভাবে অঙ্গীকারবদ্ধ, তাদের জন্য এই নিরাপত্তা কাঠামোর অংশ হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়েও ভারতের উদ্বেগ

একই সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের রংপুরে এক শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড নিয়েও প্রশ্ন করা হয়।

এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের হিন্দু নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রধান দায়িত্ব দেশটির সরকারের।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে ঢাকা, ইসলামাবাদ ও নয়াদিল্লির বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আলোচনায়ও গুরুত্ব পাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, ইতিবাচক পাকিস্তান—নজর রাখছে ভারত

আপডেটের সময়: ০১:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে পাকিস্তান। অন্যদিকে, বিষয়টি নিয়ে সতর্ক নজর রাখার কথা জানিয়েছে ভারত। নয়াদিল্লির দাবি, ভারতের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো আঞ্চলিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশ যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশের পর বিষয়টি নিয়ে আঞ্চলিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি জাতীয় সংসদে জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব এলে ঢাকা তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি চুক্তিটিকে ‘ইসলামি পরিবারের’ অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, এতে যোগ দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব বিষয়। এ কারণে অন্য কোনো পক্ষের অস্বস্তি বোধ করার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২১

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক যেকোনো নিরাপত্তা কাঠামোয় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিলেন।

বাংলাদেশের অবস্থান নিয়ে ভারতের প্রতিক্রিয়া

বাংলাদেশি কূটনীতিকদের এমন বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

‘দ্য হিন্দু’র সাংবাদিক কল্লোল ভট্টাচার্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চান, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে নয়াদিল্লির অবস্থান কী।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে—এমন সব বিষয়ের ওপর নয়াদিল্লি সার্বক্ষণিক নজর রাখে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপও নেওয়া হয় বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউসের নাকচ

ঢাকার আগ্রহে ইতিবাচক পাকিস্তান

এদিকে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যদি এই নিরাপত্তা কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহ প্রকাশ করে, তাহলে বিষয়টি নিয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি মক্কা চুক্তিকে একটি ‘প্রতিরক্ষামূলক কাঠামো’ হিসেবে বর্ণনা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এর প্রধান লক্ষ্য হচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

তাহির আন্দ্রাবি আরও জানান, চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে যেসব দেশ আঞ্চলিক নিরাপত্তা ও যৌথ দায়িত্ব পালনে সমানভাবে অঙ্গীকারবদ্ধ, তাদের জন্য এই নিরাপত্তা কাঠামোর অংশ হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর