ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে সরকারের বড় উদ্যোগ পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮ দোকান ও ৫ বসতঘর যেসব আমলে রিজিকে বরকত ও প্রাচুর্য আসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু আজ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের পূজার প্রসাদ খাওয়ায় চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার মা এডেনের দিকে অগ্রসর হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন ও দুর্গ নির্মাণ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিদেশি ঋণ পরিশোধে চাপ বাড়ছে, ১১ মাসে রেকর্ড ৪১৩ কোটি ডলার শোধ

দেশের ওপর বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই–মে) সুদ ও আসল মিলিয়ে ৪১৩ কোটি ডলারের বেশি পরিশোধ করেছে বাংলাদেশ, যা এখন পর্যন্ত এক অর্থবছরের একই সময়ের মধ্যে সর্বোচ্চ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুনঃ  এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

প্রতিবেদনে দেখা যায়, এই সময়ে বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার কাছে মোট ৪১৩ কোটি ২৩ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপানের অংশই বেশি।

একই সময়ে বাংলাদেশ ঋণ ও অনুদান হিসেবে পেয়েছে প্রায় ৪৫৮ কোটি ডলার। তবে প্রতিশ্রুতি কমে ৪২২ কোটি ডলারে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় কম।

আরও পড়ুনঃ  সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইআরডির তথ্য অনুযায়ী, পরিশোধিত মোট অর্থের মধ্যে আসল ২৬৮ কোটি ৪৩ লাখ ডলার এবং সুদ বাবদ ১৪৫ কোটি ডলার। টাকার হিসাবে এই পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার কোটি টাকারও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি ঋণ পরিশোধের চাপ ধারাবাহিকভাবে বাড়ছে। এর আগে গত অর্থবছরে প্রথমবারের মতো চার বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করতে হয়েছিল, আর এবার ১১ মাসেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী

চলতি প্রবণতা অব্যাহত থাকলে পুরো অর্থবছরে ঋণ পরিশোধের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বিদেশি ঋণ পরিশোধে চাপ বাড়ছে, ১১ মাসে রেকর্ড ৪১৩ কোটি ডলার শোধ

আপডেটের সময়: ০৮:৫১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

দেশের ওপর বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই–মে) সুদ ও আসল মিলিয়ে ৪১৩ কোটি ডলারের বেশি পরিশোধ করেছে বাংলাদেশ, যা এখন পর্যন্ত এক অর্থবছরের একই সময়ের মধ্যে সর্বোচ্চ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী

প্রতিবেদনে দেখা যায়, এই সময়ে বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার কাছে মোট ৪১৩ কোটি ২৩ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপানের অংশই বেশি।

একই সময়ে বাংলাদেশ ঋণ ও অনুদান হিসেবে পেয়েছে প্রায় ৪৫৮ কোটি ডলার। তবে প্রতিশ্রুতি কমে ৪২২ কোটি ডলারে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় কম।

আরও পড়ুনঃ  সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইআরডির তথ্য অনুযায়ী, পরিশোধিত মোট অর্থের মধ্যে আসল ২৬৮ কোটি ৪৩ লাখ ডলার এবং সুদ বাবদ ১৪৫ কোটি ডলার। টাকার হিসাবে এই পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার কোটি টাকারও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি ঋণ পরিশোধের চাপ ধারাবাহিকভাবে বাড়ছে। এর আগে গত অর্থবছরে প্রথমবারের মতো চার বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করতে হয়েছিল, আর এবার ১১ মাসেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

আরও পড়ুনঃ  বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি