ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা ত্রুটিতে যুক্তরাষ্ট্রে ৫ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা কঙ্গোতে ইবোলায় মৃত্যু ২ হাজার ছাড়াল, আক্রান্ত ৪ হাজারের বেশি জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাত, পোস্ট অফিস কর্মীর মৃত্যু ১১ শিক্ষক, তবু এসএসসিতে তিন পরীক্ষার্থীর কেউই পাস করেনি দুই সপ্তাহের গ্যাস সংকটে লক্ষ্মীপুরে নাকাল জনজীবন, সিএনজি ভাড়া বেড়েছে ৪ গুণ নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতায় বড় ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী এনটিআরসিএর হাতেই শিক্ষক নিয়োগের সুপারিশ রাখার দাবি জবি শিক্ষার্থীদের মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড স্ট্রেচারে আদালতে আত্মসমর্পণ, অসুস্থ আসামিকে চিকিৎসার পরামর্শ বিচারকের ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, সুন্দরগঞ্জে ইউএনও অফিসে তালা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিদেশি বিনিয়োগে আস্থা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তুত।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে সংগঠনটির আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অংশ নেয়।

আরও পড়ুনঃ  বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি নেই, মিলবে প্রণোদনাও

সাক্ষাৎকালে অ্যামচেমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।

আরও পড়ুনঃ  ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

প্রতিনিধিদলটি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, ব্যবসায়িক পরিবেশ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে তাদের কার্যক্রম ও পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের এসব তথ্য গণমাধ্যমকে জানান তার সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা ত্রুটিতে যুক্তরাষ্ট্রে ৫ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা

বিদেশি বিনিয়োগে আস্থা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৩:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তুত।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  এসএসসির ফলাফলে পাস ও জিপিএ-৫—দুই সূচকেই এগিয়ে ঢাকা বোর্ড

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে সংগঠনটির আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অংশ নেয়।

আরও পড়ুনঃ  জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান

সাক্ষাৎকালে অ্যামচেমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।

আরও পড়ুনঃ  দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী