ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমণি, শুনানি ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা দিতে চান তাসকিন সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১ আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কৃষিমন্ত্রী শিক্ষক নিয়োগের রেজল্যুশন বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিমা খাতে ন্যায্যতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে: ড. তিতুমীর

দেশের বিমা খাতে ন্যায্যতা, জবাবদিহিতা এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, মানুষের আস্থা ফিরিয়ে আনতে কৃষি ও স্বাস্থ্য বিমার সম্প্রসারণ, নতুন বিমা পণ্য চালু, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার বিকল্প নেই।

‘বিমা খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)।

ড. তিতুমীর বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হলেও কৃষি বিমার প্রসার এখনও সীমিত। বিমা কোম্পানিগুলো কৃষি বিমাকে লাভজনক হিসেবে বিবেচনা না করলে কৃষকদের ঝুঁকি সুরক্ষিত করা কঠিন হবে। দেশের বাস্তবতায় কৃষি বিমাকে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  মৃত্যুদণ্ডের বিধান থাকায় জুলাই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ

তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর তুলনায় বিমা সেবার আওতা অত্যন্ত কম। খাতটিকে টেকসইভাবে এগিয়ে নিতে পণ্যের বৈচিত্র্য বাড়াতে হবে। কৃষি বিমার পাশাপাশি স্বাস্থ্য বিমাসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন বিমা পণ্য চালুর মাধ্যমে বাজার সম্প্রসারণ জরুরি।

প্রযুক্তির যথাযথ ব্যবহার না হওয়ায় গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিমা কোম্পানিগুলোর অপচয়ও বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকের অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরানো ছবি ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

তিনি আরও বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সড়কপথে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলেও কার্যকর বিমা সুরক্ষার আওতায় আসছেন না। এ ক্ষেত্রেও বিমার পরিধি বাড়ানোর প্রয়োজন রয়েছে।

বিমা খাতের অন্যতম বড় সমস্যা হিসেবে নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার বিষয়টি তুলে ধরে ড. তিতুমীর বলেন, জনগণের আস্থা ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার হলেও দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব কার্যকরভাবে পালন করা হয়নি। ফলে বিমা খাতে মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, বিমা কোম্পানিগুলোর সুশাসন নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের অধিকার রক্ষায় ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে অডিটর, সার্ভেয়ার, ক্রেডিট রেটিং এজেন্সিসহ বাজারভিত্তিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুনঃ  ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, চার বছরে সুবিধা পাবেন ১ কোটি ৬০ লাখ পরিবার

ড. তিতুমীর বলেন, সরকার এমন একটি বিমা খাত গড়ে তুলতে চায়, যেখানে বিমার পরিধি বাড়বে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং প্রতিটি গ্রাহক তার ন্যায্য সেবা ও প্রাপ্য সুবিধা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমণি, শুনানি ২৯ সেপ্টেম্বর

বিমা খাতে ন্যায্যতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে: ড. তিতুমীর

আপডেটের সময়: ০৫:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

দেশের বিমা খাতে ন্যায্যতা, জবাবদিহিতা এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, মানুষের আস্থা ফিরিয়ে আনতে কৃষি ও স্বাস্থ্য বিমার সম্প্রসারণ, নতুন বিমা পণ্য চালু, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার বিকল্প নেই।

‘বিমা খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)।

ড. তিতুমীর বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হলেও কৃষি বিমার প্রসার এখনও সীমিত। বিমা কোম্পানিগুলো কৃষি বিমাকে লাভজনক হিসেবে বিবেচনা না করলে কৃষকদের ঝুঁকি সুরক্ষিত করা কঠিন হবে। দেশের বাস্তবতায় কৃষি বিমাকে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরানো ছবি ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর তুলনায় বিমা সেবার আওতা অত্যন্ত কম। খাতটিকে টেকসইভাবে এগিয়ে নিতে পণ্যের বৈচিত্র্য বাড়াতে হবে। কৃষি বিমার পাশাপাশি স্বাস্থ্য বিমাসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন বিমা পণ্য চালুর মাধ্যমে বাজার সম্প্রসারণ জরুরি।

প্রযুক্তির যথাযথ ব্যবহার না হওয়ায় গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিমা কোম্পানিগুলোর অপচয়ও বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকের অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

আরও পড়ুনঃ  ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সড়কপথে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলেও কার্যকর বিমা সুরক্ষার আওতায় আসছেন না। এ ক্ষেত্রেও বিমার পরিধি বাড়ানোর প্রয়োজন রয়েছে।

বিমা খাতের অন্যতম বড় সমস্যা হিসেবে নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার বিষয়টি তুলে ধরে ড. তিতুমীর বলেন, জনগণের আস্থা ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার হলেও দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব কার্যকরভাবে পালন করা হয়নি। ফলে বিমা খাতে মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, বিমা কোম্পানিগুলোর সুশাসন নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের অধিকার রক্ষায় ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে অডিটর, সার্ভেয়ার, ক্রেডিট রেটিং এজেন্সিসহ বাজারভিত্তিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুনঃ  বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স হবে দুই বছরের