ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিয়ের পরই অভিনয়কে বিদায়, কোথায় হারিয়ে গেলেন ‘গজনি’খ্যাত আসিন

বলিউডে যেখানে জনপ্রিয়তা ধরে রাখতে তারকারা বছরের পর বছর লড়াই করেন, সেখানে ক্যারিয়ারের শীর্ষ সময়ে দাঁড়িয়ে মাত্র ৩০ বছর বয়সেই অভিনয়জগতকে বিদায় জানিয়েছিলেন ‘গজনি’খ্যাত অভিনেত্রী আসিন থোট্টুমকাল। একসময় দক্ষিণ ভারতীয় সিনেমা ও বলিউডের অন্যতম সফল নায়িকা হলেও বর্তমানে তিনি আছেন সম্পূর্ণ ভিন্ন এক জীবনে।

২০০৮ সালে মুক্তি পাওয়া আমির খান অভিনীত ‘গজনি’ ছিল বলিউডের প্রথম ১০০ কোটি রুপি আয় করা সিনেমা। ছবিতে ‘কল্পনা’ চরিত্রে আসিনের প্রাণবন্ত অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। সিনেমাটির সাফল্যের পর রাতারাতি সারা ভারতে পরিচিত মুখে পরিণত হন তিনি।

আরও পড়ুনঃ  নারীদের নিজের শক্তি চিনে এগিয়ে যাওয়ার বার্তা সাফা কবিরের

এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন আসিন। সালমান খানের সঙ্গে ‘রেডি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ২’ ও ‘খিলাড়ি ৭৮৬’, অজয় দেবগনের সঙ্গে ‘বোল বচ্চন’ এবং অভিষেক বচ্চনের সঙ্গে ‘অল ইজ ওয়েল’—সব মিলিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

বিয়ের পরই অভিনয় থেকে সরে দাঁড়ান

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অল ইজ ওয়েল’ ছিল আসিনের শেষ সিনেমা। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে তিনি বিয়ে করেন ভারতের জনপ্রিয় প্রযুক্তি উদ্যোক্তা ও মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে।

আরও পড়ুনঃ  বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ সংগীতশিল্পী সালমা

জানা যায়, অভিনেতা অক্ষয় কুমারই তাদের প্রথম পরিচয়ের সেতুবন্ধন তৈরি করেছিলেন। হিন্দু ও খ্রিষ্টান—দুই ধর্মীয় রীতিতেই সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি আসিন। বরং পরিবার, স্বামী ও সন্তানকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এখন কেমন আছেন আসিন?

২০১৭ সালে আসিন ও রাহুল শর্মার ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আরিন রায়ন শর্মা। এরপর থেকেই পরিবারই হয়ে ওঠে তার জীবনের প্রধান কেন্দ্রবিন্দু।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরে চমকের সচেতনতামূলক ভিডিও

বর্তমানে দিল্লি ও মুম্বাইয়ে পরিবার নিয়ে বেশ ব্যক্তিগত জীবনযাপন করছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব বেশি সক্রিয় নন তিনি। মাঝে মধ্যে মেয়ের জন্মদিন কিংবা বিশেষ পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করলেও মিডিয়ার আলো থেকে দূরেই থাকতে পছন্দ করেন।

অনেক ভক্ত এখনও তার বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকলেও এখন পর্যন্ত অভিনয়ে প্রত্যাবর্তনের কোনো ইঙ্গিত দেননি আসিন। ফলে একসময় কোটি দর্শকের হৃদয় জয় করা ‘গজনি’র সেই কল্পনা এখন সুখী সংসার ও পারিবারিক জীবন নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

বিয়ের পরই অভিনয়কে বিদায়, কোথায় হারিয়ে গেলেন ‘গজনি’খ্যাত আসিন

আপডেটের সময়: ১২:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

বলিউডে যেখানে জনপ্রিয়তা ধরে রাখতে তারকারা বছরের পর বছর লড়াই করেন, সেখানে ক্যারিয়ারের শীর্ষ সময়ে দাঁড়িয়ে মাত্র ৩০ বছর বয়সেই অভিনয়জগতকে বিদায় জানিয়েছিলেন ‘গজনি’খ্যাত অভিনেত্রী আসিন থোট্টুমকাল। একসময় দক্ষিণ ভারতীয় সিনেমা ও বলিউডের অন্যতম সফল নায়িকা হলেও বর্তমানে তিনি আছেন সম্পূর্ণ ভিন্ন এক জীবনে।

২০০৮ সালে মুক্তি পাওয়া আমির খান অভিনীত ‘গজনি’ ছিল বলিউডের প্রথম ১০০ কোটি রুপি আয় করা সিনেমা। ছবিতে ‘কল্পনা’ চরিত্রে আসিনের প্রাণবন্ত অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। সিনেমাটির সাফল্যের পর রাতারাতি সারা ভারতে পরিচিত মুখে পরিণত হন তিনি।

আরও পড়ুনঃ  দেশে ফিরেই আওয়ামী লীগকে বাঁধনের কড়া বার্তা, ‘ভবিষ্যতে যেন লজ্জিত হতে না হয়’

এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন আসিন। সালমান খানের সঙ্গে ‘রেডি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ২’ ও ‘খিলাড়ি ৭৮৬’, অজয় দেবগনের সঙ্গে ‘বোল বচ্চন’ এবং অভিষেক বচ্চনের সঙ্গে ‘অল ইজ ওয়েল’—সব মিলিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

বিয়ের পরই অভিনয় থেকে সরে দাঁড়ান

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অল ইজ ওয়েল’ ছিল আসিনের শেষ সিনেমা। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে তিনি বিয়ে করেন ভারতের জনপ্রিয় প্রযুক্তি উদ্যোক্তা ও মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে।

আরও পড়ুনঃ  বিতর্ক-গুঞ্জনের পর এবার পর্দায় ‘আমরা ভাইরাল’

জানা যায়, অভিনেতা অক্ষয় কুমারই তাদের প্রথম পরিচয়ের সেতুবন্ধন তৈরি করেছিলেন। হিন্দু ও খ্রিষ্টান—দুই ধর্মীয় রীতিতেই সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি আসিন। বরং পরিবার, স্বামী ও সন্তানকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এখন কেমন আছেন আসিন?

২০১৭ সালে আসিন ও রাহুল শর্মার ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আরিন রায়ন শর্মা। এরপর থেকেই পরিবারই হয়ে ওঠে তার জীবনের প্রধান কেন্দ্রবিন্দু।

আরও পড়ুনঃ  কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমার জয়