বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাতীয় সংসদকে আরও কার্যকর করা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা ও সংলাপের কেন্দ্র হিসেবে সংসদকে গড়ে তোলার বিষয়ে মতবিনিময় হয়।
বিরোধীদলীয় নেতা সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত সংলাপ, সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সংস্থাটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে আইপিইউর প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া, সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ অ্যাংগোরোসহ বিরোধীদলীয় নেতার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সংসদ সদস্য ও উপদেষ্টা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের চার আহতযোদ্ধা—জসীমউদ্দিন খান, কামরুল হাসান, রিফাত হাওলাদার ও জাকির শিকদার বিশেষ অতিথি হিসেবে বৈঠকে অংশ নেন।
প্রতিবেদকের নাম 




















