ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ তিন দিনের সফরে আজ ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর ৩০ জুলাইয়ের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন দিনভর বাধার পর রাতে হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি ১১ আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়েই ট্র্যাজেডি, আর্জেন্টিনায় হৃদ্‌রোগে প্রাণ গেল দুই দর্শকের

স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপের ফাইনাল চলাকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই ধরনের উপসর্গ নিয়ে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর্জেন্টিনার জরুরি চিকিৎসাসেবা সংস্থার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নিউইয়র্ক–নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের সময়ই এসব ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের একজনের বয়স ৬৭ বছর এবং অন্যজনের বয়স ৮৮ বছর। এছাড়া ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি হঠাৎ শ্বাসকষ্ট ও তীব্র বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ, হত্যা মামলা তদন্তে পুলিশ

জানা গেছে, ৬৭ বছর বয়সী ব্যক্তি নিজ বাসায় খেলা দেখার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন। জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিপিআর দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  নদী সাঁতরে বনে ফিরল রয়েল বেঙ্গল টাইগার, তিন দিনেই দ্বিতীয়বার দেখা মিলল সুন্দরবনে

অন্যদিকে, ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত জটিলতায় আক্রান্ত হলে তার মেয়ে জরুরি সেবায় যোগাযোগ করেন। পরে তাকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হলেও প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বুয়েনস এইরেসে আরও কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। লাভালে ও ৯ ডি জুলিও অ্যাভিনিউ এলাকায় প্রায় চার মিটার উঁচু থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার বাঁ পায়ে ভাঙন ও স্থানচ্যুতি হওয়ায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বন্যার বিরতির পর চট্টগ্রাম বোর্ডে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ১,৮২৫ পরীক্ষার্থী

এ ছাড়া খেলা ঘিরে বিভিন্ন স্থানে মারামারি, অতিরিক্ত ভিড় এবং অতিরিক্ত মদ্যপানের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কেউ অ্যালকোহল বিষক্রিয়ায়, আবার কেউ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও মুখে-নাকে কাটা জখম নিয়ে চিকিৎসা নিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়েই ট্র্যাজেডি, আর্জেন্টিনায় হৃদ্‌রোগে প্রাণ গেল দুই দর্শকের

আপডেটের সময়: ০৩:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপের ফাইনাল চলাকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই ধরনের উপসর্গ নিয়ে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর্জেন্টিনার জরুরি চিকিৎসাসেবা সংস্থার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নিউইয়র্ক–নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের সময়ই এসব ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের একজনের বয়স ৬৭ বছর এবং অন্যজনের বয়স ৮৮ বছর। এছাড়া ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি হঠাৎ শ্বাসকষ্ট ও তীব্র বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  বন্যার বিরতির পর চট্টগ্রাম বোর্ডে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ১,৮২৫ পরীক্ষার্থী

জানা গেছে, ৬৭ বছর বয়সী ব্যক্তি নিজ বাসায় খেলা দেখার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন। জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিপিআর দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  আপত্তি উপেক্ষা করে আবারও জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক

অন্যদিকে, ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত জটিলতায় আক্রান্ত হলে তার মেয়ে জরুরি সেবায় যোগাযোগ করেন। পরে তাকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হলেও প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বুয়েনস এইরেসে আরও কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। লাভালে ও ৯ ডি জুলিও অ্যাভিনিউ এলাকায় প্রায় চার মিটার উঁচু থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার বাঁ পায়ে ভাঙন ও স্থানচ্যুতি হওয়ায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন