ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপ সেমিফাইনালে চার জায়ান্ট, তবে এক দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে ফ্রান্স

২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফুটবলের চার পরাশক্তি—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। চার দলই ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারে রয়েছে এবং প্রত্যেকেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। তবে এই চার সেমিফাইনালিস্টের মধ্যে একটি বিশেষ অর্জনের কারণে আলাদা করে নজর কাড়ছে ফ্রান্স।

বিশ্বকাপ শুরুর আগে সুপার কম্পিউটারের পূর্বাভাসে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে ধরা হয়েছিল ফ্রান্সকে। এরপর ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেন ও ইংল্যান্ডও ছিল সম্ভাব্য শিরোপাপ্রত্যাশীদের তালিকায়। এখন পর্যন্ত চার দলই সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুনঃ  রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

গ্রুপপর্বে চার দলই নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে নকআউট পর্বে ওঠে। তবে অপরাজিত থাকলেও ইংল্যান্ড ও স্পেন একটি করে ম্যাচ ড্র করেছে। ইংল্যান্ড গোলশূন্য ড্র করে ঘানার সঙ্গে, আর স্পেনকে রুখে দেয় কেপ ভার্দে। অন্যদিকে ফ্রান্স ও আর্জেন্টিনা গ্রুপপর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচে জয় পেয়েছে।

আরও পড়ুনঃ  মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭

তবে এখানেই তৈরি হয়েছে বড় পার্থক্য। ফ্রান্সই একমাত্র দল, যারা বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা প্রতিটি ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই জিতেছে। তাদের কোনো ম্যাচই অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ায়নি। দিদিয়ের দেশমের শিষ্যরা ধারাবাহিক ও দাপুটে পারফরম্যান্সে নিজেদের শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

স্পেনও গ্রুপপর্বের ড্র ম্যাচটি বাদ দিলে বাকি সব ম্যাচ নির্ধারিত সময়েই জিতেছে। অন্যদিকে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারাতে অতিরিক্ত সময়ের সহায়তা নেয়। আর আর্জেন্টিনা গ্রুপপর্ব ও শেষ ষোলোর সব ম্যাচ ৯০ মিনিটে জিতলেও কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে।

আরও পড়ুনঃ  চীনা গাড়ির রপ্তানি বাড়তেই বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ঊর্ধ্বমুখী

এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ১৫ জুলাই ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন ১৬ জুলাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে হবে বহুল প্রতীক্ষিত ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা লড়াই। দুই ম্যাচের বিজয়ীরাই খেলবে বিশ্বকাপের ফাইনালে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বকাপ সেমিফাইনালে চার জায়ান্ট, তবে এক দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে ফ্রান্স

আপডেটের সময়: ০৯:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফুটবলের চার পরাশক্তি—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। চার দলই ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারে রয়েছে এবং প্রত্যেকেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। তবে এই চার সেমিফাইনালিস্টের মধ্যে একটি বিশেষ অর্জনের কারণে আলাদা করে নজর কাড়ছে ফ্রান্স।

বিশ্বকাপ শুরুর আগে সুপার কম্পিউটারের পূর্বাভাসে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে ধরা হয়েছিল ফ্রান্সকে। এরপর ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেন ও ইংল্যান্ডও ছিল সম্ভাব্য শিরোপাপ্রত্যাশীদের তালিকায়। এখন পর্যন্ত চার দলই সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

গ্রুপপর্বে চার দলই নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে নকআউট পর্বে ওঠে। তবে অপরাজিত থাকলেও ইংল্যান্ড ও স্পেন একটি করে ম্যাচ ড্র করেছে। ইংল্যান্ড গোলশূন্য ড্র করে ঘানার সঙ্গে, আর স্পেনকে রুখে দেয় কেপ ভার্দে। অন্যদিকে ফ্রান্স ও আর্জেন্টিনা গ্রুপপর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচে জয় পেয়েছে।

আরও পড়ুনঃ  আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

তবে এখানেই তৈরি হয়েছে বড় পার্থক্য। ফ্রান্সই একমাত্র দল, যারা বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা প্রতিটি ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই জিতেছে। তাদের কোনো ম্যাচই অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ায়নি। দিদিয়ের দেশমের শিষ্যরা ধারাবাহিক ও দাপুটে পারফরম্যান্সে নিজেদের শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

স্পেনও গ্রুপপর্বের ড্র ম্যাচটি বাদ দিলে বাকি সব ম্যাচ নির্ধারিত সময়েই জিতেছে। অন্যদিকে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারাতে অতিরিক্ত সময়ের সহায়তা নেয়। আর আর্জেন্টিনা গ্রুপপর্ব ও শেষ ষোলোর সব ম্যাচ ৯০ মিনিটে জিতলেও কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে।

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক