ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে তৈরি হওয়া ইতিবাচক পরিবেশ এবং সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে আসায় মূল্যবান ধাতুর বাজারে নতুন গতি দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৯ দশমিক ৬৯ ডলারে পৌঁছেছে। আগের কার্যদিবসে স্বর্ণের দাম কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।

আরও পড়ুনঃ  সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে জুন মাসের সরবরাহ চুক্তি অনুযায়ী স্বর্ণের ফিউচার দাম সামান্য কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০২ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ ফিরতে শুরু করেছে। একই সঙ্গে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকবে—এমন আশঙ্কাও আগের তুলনায় কমেছে।

আরও পড়ুনঃ  রমজানের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে ঘিরে নতুন করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়ায় বাজারে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। এ অবস্থায় বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিগত সিদ্ধান্তের দিকে নজর রাখছেন।

আরও পড়ুনঃ  নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ?

বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতির চাপ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় সুদের হার কমানোর সম্ভাবনা আপাতত কম। ফলে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপার দামও বেড়েছে। স্পট সিলভারের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে। এছাড়া প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম

আপডেটের সময়: ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে তৈরি হওয়া ইতিবাচক পরিবেশ এবং সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে আসায় মূল্যবান ধাতুর বাজারে নতুন গতি দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৯ দশমিক ৬৯ ডলারে পৌঁছেছে। আগের কার্যদিবসে স্বর্ণের দাম কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।

আরও পড়ুনঃ  সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে জুন মাসের সরবরাহ চুক্তি অনুযায়ী স্বর্ণের ফিউচার দাম সামান্য কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০২ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ ফিরতে শুরু করেছে। একই সঙ্গে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকবে—এমন আশঙ্কাও আগের তুলনায় কমেছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের