ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্র ও মাদকসহ চুয়া সেলিম গ্রেপ্তার মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যে প্রত্যাশার কথা বললেন বিরোধীদলীয় নেতা খরার চাপে পানামা খালে কমছে জাহাজ চলাচল, বাড়তে পারে পরিবহন ব্যয় রাজনীতির ময়দান পেরিয়ে বঙ্গভবনে মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায় জুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর বঙ্গভবনে আজ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল আশপাশের এলাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১২ সময় দেখুন

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া চাঁদকাঠীর বাসিন্দা হাফেজ নূর উদ্দিন জাকারিয়া সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

বুধবার (১৯ আগস্ট) সৌদিতে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  বদলাচ্ছে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের

জানা যায়, বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ নূর। হাফেজ নূর উদ্দিন জাকারিয়া চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তাদের পাঁচ সদস্যের পরিবার।

আরও পড়ুনঃ  ফ্লাইটের পর পরই মাদক পরীক্ষায় দুই পাইলটের ‘নন-নেগেটিভ’ ফল

ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর হাত ধরে ঢাকায় যান জাকারিয়া। রাজধানীর একটি মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। পরে ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে অধ্যয়নরত অবস্থায়ই সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

আরও পড়ুনঃ  কানাডার উপনির্বাচনে মুখোমুখি দুই বাংলাদেশি, জমে উঠেছে লড়াই

হাফেজ নূর উদ্দিন জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন।

জাকারিয়ার এই আন্তর্জাতিক সাফল্যে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, বিশ্বমঞ্চে তাঁর এই অর্জন বাউফলের জন্য যেমন গর্বের, তেমনি দেশের তরুণদের জন্যও অনুপ্রেরণার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা

বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর

আপডেটের সময়: ১২:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া চাঁদকাঠীর বাসিন্দা হাফেজ নূর উদ্দিন জাকারিয়া সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

বুধবার (১৯ আগস্ট) সৌদিতে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  কানাডার উপনির্বাচনে মুখোমুখি দুই বাংলাদেশি, জমে উঠেছে লড়াই

জানা যায়, বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ নূর। হাফেজ নূর উদ্দিন জাকারিয়া চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তাদের পাঁচ সদস্যের পরিবার।

আরও পড়ুনঃ  ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং

ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর হাত ধরে ঢাকায় যান জাকারিয়া। রাজধানীর একটি মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। পরে ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে অধ্যয়নরত অবস্থায়ই সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

আরও পড়ুনঃ  গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬