Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন “বিএনপি নেতৃত্ব নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক মন্তব্য: ‘দল এখন হাইজ্যাক’” বিএনপির অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন: হাসনাত আবদুল্লাহ ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট বগুড়া সিটি কর্পোরেশন হচ্ছে, গঠিত হচ্ছে নতুন পাঁচ উপজেলা—নিকার সভায় বড় সিদ্ধান্ত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা স্বচ্ছভাবে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন ক্যাম্পাসের পরিচিত মুখ সাদিক কায়েম, এবার জীবনের নতুন যাত্রায় “অপেক্ষা করুন, অভিযান চলছে”—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য খাল খনন শুধু কর্মসূচি নয়, এটি একটি আন্দোলন ও বিপ্লব—পানিসম্পদমন্ত্রী এ্যানি

বৃষ্টির দিনে সিলেটি স্বাদে সাতকড়া দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি

বৃষ্টিভেজা দিনে ঘরোয়া রান্নায় একটু ভিন্ন স্বাদ যোগ করতে চাইলে সিলেটের ঐতিহ্যবাহী সাতকড়া দিয়ে গরুর মাংস হতে পারে দারুণ একটি পদ। টক-মিষ্টি ঘ্রাণ আর মসলার ঝাঁঝে এই খাবার ভাতের সঙ্গে জমে একেবারে পারফেক্ট কম্বিনেশন তৈরি করে।

যা যা লাগবে

  • গরুর মাংস – ১ কেজি
  • সাতকরা – ১টি
  • বড় পেঁয়াজ – ৫টি (স্লাইস করা)
  • পেঁয়াজ বাটা – ১ কাপ
  • রসুন বাটা – ১.৫ টেবিল চামচ
  • আদা বাটা – ১ টেবিল চামচ
  • মরিচের গুঁড়ো – ১ টেবিল চামচ
  • হলুদের গুঁড়ো – আধা টেবিল চামচ
  • ধনিয়া গুঁড়ো – ১ টেবিল চামচ
  • জিরার গুঁড়ো – আধা টেবিল চামচ
  • গরম মসলার গুঁড়ো – আধা চা চামচ
  • তেল – ১ কাপ
  • লবণ – স্বাদমতো
  • পানি – প্রয়োজনমতো
আরও পড়ুনঃ  কীভাবে আম খেলে ওজন কমাতে সাহায্য করতে পারে

যেভাবে রান্না করবেন

প্রথমে কড়াইতে গরুর মাংস নিন। এর সঙ্গে পেঁয়াজ স্লাইস, পেঁয়াজ বাটা, রসুন-আদা বাটা, সব গুঁড়ো মসলা, তেল ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন। এই ধাপে ধীরে ধীরে মাংসের ভেতরে মসলার স্বাদ ঢুকে যায়।

কিছুক্ষণ পর পানি শুকিয়ে গেলে আরও কিছু সময় কষিয়ে নিন যাতে মাংস হালকা ভাজা ভাজা হয়ে আসে। এরপর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন।

এখন মূল স্বাদ আনার পালা—সাতকরা ছোট টুকরো করে মাংসের মধ্যে দিয়ে দিন। ধীরে ধীরে সেদ্ধ হতে দিন, যাতে সাতকরার টক-ঝাঁঝালো ঘ্রাণ পুরো মাংসে ছড়িয়ে পড়ে।

মাংস নরম হয়ে এলে শেষে গরম মসলার গুঁড়ো ছিটিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন।

পরিবেশন

গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সিলেটি সাতকড়া গরুর মাংস। বৃষ্টির দিনে এই খাবার ঘরে এনে দেবে আলাদা এক উষ্ণতা ও স্বাদ।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন

বৃষ্টির দিনে সিলেটি স্বাদে সাতকড়া দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি

আপডেটের সময়: ০৮:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬