ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ‘হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে’: প্রতিমন্ত্রী ইয়াসের শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫ বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২ বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মৌসুমি ফলে ভিন্ন স্বাদ, ঘরেই তৈরি করুন সুগন্ধি কাঁঠালের হালুয়া

গ্রীষ্মের জনপ্রিয় ফল কাঁঠাল শুধু সরাসরি খাওয়ার জন্যই নয়, এটি দিয়ে তৈরি করা যায় নানা সুস্বাদু মিষ্টান্নও। স্বাদ ও ঘ্রাণে ভরপুর কাঁঠালের হালুয়া হতে পারে বিকেলের নাশতা, পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়নের আকর্ষণীয় একটি পদ। অল্প কিছু উপকরণেই সহজে তৈরি করা যায় এই মজাদার খাবার।

প্রয়োজনীয় উপকরণ

  • পাকা কাঁঠাল – ২ কাপ
  • চিনি – আধা কাপের কম (স্বাদ অনুযায়ী)
  • দুধ – আধা কাপ
  • কনডেন্স মিল্ক – আধা কৌটা
  • ঘি – আধা কাপ
  • এলাচ – কয়েকটি
  • দারুচিনি – ৩ টুকরা
  • কিসমিস – ২ চা-চামচ
  • পেস্তা ও কাজুবাদাম – সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি

প্রথমে পাকা কাঁঠালের কোয়া থেকে বিচি ও আঁশ আলাদা করে ব্লেন্ডারে মিহি করে পেস্ট তৈরি করে নিন।

এরপর একটি ভারী তলার প্যানে ঘি গরম করে এলাচ ও দারুচিনি হালকা ভেজে সুগন্ধ বের করুন। এবার কাঁঠালের পেস্ট ঢেলে মাঝারি আঁচে নাড়তে থাকুন। কয়েক মিনিট পর এতে দুধ, কনডেন্স মিল্ক ও চিনি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন।

মিশ্রণটি ঘন হতে শুরু করলে কিসমিস দিয়ে অনবরত নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়। মিশ্রণটি প্যানের গা ছেড়ে এলে বুঝতে হবে হালুয়া তৈরি হয়ে গেছে।

চুলা থেকে নামিয়ে পছন্দমতো পাত্রে ঢেলে উপরে পেস্তা ও কাজুবাদাম ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন। গরম কিংবা ঠান্ডা—দুইভাবেই কাঁঠালের হালুয়া খেতে দারুণ সুস্বাদু।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

মৌসুমি ফলে ভিন্ন স্বাদ, ঘরেই তৈরি করুন সুগন্ধি কাঁঠালের হালুয়া

আপডেটের সময়: ০৬:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬