ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ-জলকামান হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম মেঘনায় ঘূর্ণিস্রোতে সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ আশুলিয়ায় নিখোঁজ অটোভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ সৌদি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স হবে দুই বছরের

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও মেডিকেল চেকআপ সেন্টারের লাইসেন্সের মেয়াদ বাড়িয়েছে সরকার। এখন থেকে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স এক বছরের পরিবর্তে দুই বছর মেয়াদে দেওয়া হবে।

চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা এ বিষয়ে নতুন নিয়ম জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এবং মহাপরিচালকের অনুমোদিত এক চিঠিতে লাইসেন্স সংক্রান্ত নতুন নির্দেশনাগুলো তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  মাদকাসক্তদের বড় অংশই ইয়াবা'য়, শিক্ষার্থীর সংখ্যাও কম নয়

নির্দেশনা অনুযায়ী, নতুন লাইসেন্স বা নবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

নতুন লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র অনলাইনে সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানে নারকোটিকস বা মাদকদ্রব্য ব্যবহার করা হয়, সেসব প্রতিষ্ঠানকে প্রযোজ্য ক্ষেত্রে নারকোটিকস লাইসেন্স নিতে হবে।

আরও পড়ুনঃ  ২০৮ দিন সমুদ্রে মার্কিন রণতরি, স্বজনদের ক্ষোভে জবাবদিহির মুখে নৌবাহিনী

এ ছাড়া পরিবেশ অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট লাইসেন্সও দুই বছর মেয়াদে কার্যকর রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অনিয়ম হলে বাতিল হতে পারে লাইসেন্স

বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা নিয়মিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল, লক্ষ্য সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পরিদর্শনে কোনো অনিয়ম, শর্তের ব্যত্যয় বা বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স তাৎক্ষণিকভাবে স্থগিত বা বাতিল করা হতে পারে।

সরকারের এ সিদ্ধান্তে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নের প্রশাসনিক জটিলতা কিছুটা কমার পাশাপাশি নিয়মিত তদারকির মাধ্যমে সেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ-জলকামান

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স হবে দুই বছরের

আপডেটের সময়: ০৭:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও মেডিকেল চেকআপ সেন্টারের লাইসেন্সের মেয়াদ বাড়িয়েছে সরকার। এখন থেকে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স এক বছরের পরিবর্তে দুই বছর মেয়াদে দেওয়া হবে।

চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা এ বিষয়ে নতুন নিয়ম জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এবং মহাপরিচালকের অনুমোদিত এক চিঠিতে লাইসেন্স সংক্রান্ত নতুন নির্দেশনাগুলো তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি আইনমন্ত্রীর

নির্দেশনা অনুযায়ী, নতুন লাইসেন্স বা নবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

নতুন লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র অনলাইনে সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানে নারকোটিকস বা মাদকদ্রব্য ব্যবহার করা হয়, সেসব প্রতিষ্ঠানকে প্রযোজ্য ক্ষেত্রে নারকোটিকস লাইসেন্স নিতে হবে।

আরও পড়ুনঃ  ত্রুটিমুক্ত হয়েছে রোমে আটকে থাকা বিমানের

এ ছাড়া পরিবেশ অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট লাইসেন্সও দুই বছর মেয়াদে কার্যকর রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অনিয়ম হলে বাতিল হতে পারে লাইসেন্স

বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা নিয়মিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

আরও পড়ুনঃ  সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ