ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘জেন-জি’ই দেশের চালিকাশক্তি, আগের মন্তব্য থেকে ইউ-টার্ন কঙ্গনার বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান স্বস্তির বার্তা পেলেন তামিল মুখ্যমন্ত্রী বিজয়, মামলা প্রত্যাহার স্ত্রীর শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা উপল বখতের স্মরণে দোয়া ও আলোচনা আগস্টেই আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ স্কালোনিই আর্জেন্টিনার একমাত্র পরিকল্পনা, বিকল্প ভাবছে না এএফএ হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক অভিযান শুরু চাটমোহরে আমন রোপণে ব্যস্ত চাষিরা, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি আইনমন্ত্রীর

বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কৃষক যাতে ন্যায্য দাম থেকে বঞ্চিত না হন, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, সব খাতের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। নিয়ম লঙ্ঘনকারী কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

আরও পড়ুনঃ  গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার

তিনি বলেন, বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন হাট-বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব ব্যবসায়ী অতিরিক্ত তোলা না পেলে কৃষকের কাছ থেকে পণ্য কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের বাজার ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘বিকল্প ব্যবসায়ী এমনিতেই তৈরি হয়ে যাবে।’ কৃষকরা পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও বাজারে এসে সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে

তিনি আরও বলেন, এক মণ পাট বা পেঁয়াজ বিক্রির সময় কৃষকদের অতিরিক্ত দুই কেজি করে তোলা দিতে হতো। এর বাইরে বাজারের পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পক্ষের কাছেও তোলা দিতে হয়। এতে এক মণ পণ্যের বিপরীতে কৃষকের কাছ থেকে প্রায় ৪৫ কেজি পর্যন্ত নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অনায্য।

মজুতদারদের কঠোর হুঁশিয়ারি

বাজার সিন্ডিকেটের পাশাপাশি মজুতদারদেরও সতর্ক করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে।

আরও পড়ুনঃ  দীপা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

আইনমন্ত্রী জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। তাই যারা অবৈধভাবে পণ্য মজুত করবেন, তাদের পরিণতি বিবেচনা করেই এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধ করাকে গুরুত্ব দিচ্ছে সরকার বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘জেন-জি’ই দেশের চালিকাশক্তি, আগের মন্তব্য থেকে ইউ-টার্ন কঙ্গনার

কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি আইনমন্ত্রীর

আপডেটের সময়: ১১:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কৃষক যাতে ন্যায্য দাম থেকে বঞ্চিত না হন, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, সব খাতের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। নিয়ম লঙ্ঘনকারী কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা, গ্রিসে উদ্ধার শতাধিক অভিবাসনপ্রত্যাশী

তিনি বলেন, বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন হাট-বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব ব্যবসায়ী অতিরিক্ত তোলা না পেলে কৃষকের কাছ থেকে পণ্য কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের বাজার ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘বিকল্প ব্যবসায়ী এমনিতেই তৈরি হয়ে যাবে।’ কৃষকরা পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও বাজারে এসে সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে

তিনি আরও বলেন, এক মণ পাট বা পেঁয়াজ বিক্রির সময় কৃষকদের অতিরিক্ত দুই কেজি করে তোলা দিতে হতো। এর বাইরে বাজারের পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পক্ষের কাছেও তোলা দিতে হয়। এতে এক মণ পণ্যের বিপরীতে কৃষকের কাছ থেকে প্রায় ৪৫ কেজি পর্যন্ত নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অনায্য।

মজুতদারদের কঠোর হুঁশিয়ারি

বাজার সিন্ডিকেটের পাশাপাশি মজুতদারদেরও সতর্ক করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে।

আরও পড়ুনঃ  টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ