ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্কালোনিই আর্জেন্টিনার একমাত্র পরিকল্পনা, বিকল্প ভাবছে না এএফএ

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে নিজেও ভাবছেন। তবে এই অনিশ্চয়তার মধ্যেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিজেদের অবস্থান পরিষ্কার করেছে—স্কালোনির বিকল্প হিসেবে আপাতত কাউকেই ভাবছে না তারা।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, স্কালোনিকে আরও সময় দিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে চান তারা। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ‘টিওয়াইসি স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে পালালেন ওয়ারেন্টভুক্ত আসামি

তাপিয়া বলেন, স্কালোনিকে দায়িত্বে রাখার পক্ষেই তারা সবাই। এ নিয়ে স্কালোনির সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং বিষয়টি অনেকটাই এগিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে শান্তভাবে ভাবার সুযোগ দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, স্কালোনির যদি মনে হয় তার আর আগের মতো আগ্রহ নেই কিংবা সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো ভালো পরিকল্পনা নেই, তাহলে তাকে জোর করে দায়িত্বে রাখা সম্ভব নয়। স্কালোনি যেন নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেটিই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৮১৮

স্কালোনির সম্ভাব্য বিকল্প নিয়ে প্রশ্ন করা হলে তাপিয়া অবশ্য কোনো দ্বিধা রাখেননি। তিনি বলেন, ‘আমার প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি—সবকিছুই লিওনেল স্কালোনি।’

এএফএর সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

স্পেনের কাছে ফাইনালে হারের পর স্কালোনির আবেগঘন প্রতিক্রিয়াই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়েছে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগ সামলাতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং পুরো সংবাদ সম্মেলন শেষ করতে পারেননি।

আরও পড়ুনঃ  যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে

স্কালোনির অধীনে আর্জেন্টিনা গত কয়েক বছরে সাফল্যের অনন্য সময় পার করেছে। তার কোচিংয়েই দলটি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ জিতেছে। ফলে তার ভবিষ্যৎ নিয়ে এএফএর পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্কালোনিই আর্জেন্টিনার একমাত্র পরিকল্পনা, বিকল্প ভাবছে না এএফএ

আপডেটের সময়: ১২:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে নিজেও ভাবছেন। তবে এই অনিশ্চয়তার মধ্যেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিজেদের অবস্থান পরিষ্কার করেছে—স্কালোনির বিকল্প হিসেবে আপাতত কাউকেই ভাবছে না তারা।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, স্কালোনিকে আরও সময় দিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে চান তারা। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ‘টিওয়াইসি স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  হাইকোর্টের জামিনে কারামুক্ত তনু হত্যা মামলার আসামি সাবেক সেনাসদস্য

তাপিয়া বলেন, স্কালোনিকে দায়িত্বে রাখার পক্ষেই তারা সবাই। এ নিয়ে স্কালোনির সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং বিষয়টি অনেকটাই এগিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে শান্তভাবে ভাবার সুযোগ দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, স্কালোনির যদি মনে হয় তার আর আগের মতো আগ্রহ নেই কিংবা সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো ভালো পরিকল্পনা নেই, তাহলে তাকে জোর করে দায়িত্বে রাখা সম্ভব নয়। স্কালোনি যেন নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেটিই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে

স্কালোনির সম্ভাব্য বিকল্প নিয়ে প্রশ্ন করা হলে তাপিয়া অবশ্য কোনো দ্বিধা রাখেননি। তিনি বলেন, ‘আমার প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি—সবকিছুই লিওনেল স্কালোনি।’

এএফএর সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

স্পেনের কাছে ফাইনালে হারের পর স্কালোনির আবেগঘন প্রতিক্রিয়াই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়েছে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগ সামলাতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং পুরো সংবাদ সম্মেলন শেষ করতে পারেননি।

আরও পড়ুনঃ  মিরাজের সেঞ্চুরিতে আত্মবিশ্বাস বাড়বে, বললেন টাইগার অলরাউন্ডার