
দেশে ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও ব্যয় সাশ্রয়ী করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী Jonaed Saki।
মঙ্গলবার রাজধানীর বনানীতে আয়োজিত ‘কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার দেশীয় ও বিদেশি বিনিয়োগের মধ্যে সমন্বয় তৈরি করে একটি অংশগ্রহণমূলক ও টেকসই বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে চায়। একইসঙ্গে দেশের নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “ব্যবসা পরিচালনায় বিদ্যমান জটিলতা কমানো এবং উদ্যোক্তাদের ব্যয় হ্রাসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।”
বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা বলেন, দেশের সমুদ্রবন্দর, বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা বাড়ছে। অথচ অনেক দেশীয় প্রতিষ্ঠান ইতোমধ্যে আন্তর্জাতিক মানে কাজ করার সক্ষমতা অর্জন করেছে।
আলোচকরা আরও বলেন, বিদেশি বিনিয়োগ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও কৌশলগত খাতে দেশীয় উদ্যোক্তাদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগে যৌথ উদ্যোগ এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তি বাধ্যতামূলক করারও আহ্বান জানান তারা।
প্রতিবেদকের নাম 

























