
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম এক নজরে তুলে ধরা হলো।
ব্যাংকে নগদ টাকার সংকট
দৈনিক সমকাল পত্রিকার প্রধান খবর অনুযায়ী, ঈদের আগে বাংলাদেশ ব্যাংক টাকশালের কাছে ১৬ হাজার কোটি টাকার নতুন নোট চেয়েছে। তবে কাগজ ও কালি সংকটের কারণে সর্বোচ্চ ৮ হাজার কোটি টাকার নোট সরবরাহ করা সম্ভব বলে জানানো হয়েছে।
হামে বেশি মৃত্যু ৯ মাসের নিচের শিশু, কারণ জানতে পরীক্ষা হবে মায়েদের শরীরের ইমিউন
বণিক বার্তার প্রতিবেদনে বলা হয়েছে, হামের টিকাদান কর্মসূচি চললেও পরিস্থিতির উন্নতি হয়নি। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ৯ মাসের কম বয়সী শিশুরা। তাই এ ক্ষেত্রে মায়ের ইমিউন সিস্টেম নিয়ে নতুন করে গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ক্ষমতার ‘আশীর্বাদে’ চলে ময়লা–বাণিজ্য
দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর পুরান ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসা নিয়ন্ত্রণে রাজনৈতিক প্রভাব ও স্থানীয় ক্ষমতার চর্চা বড় ভূমিকা রাখছে। ক্ষমতার সমর্থন না থাকলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিপুল বিদেশি ঋণের দায় জনগণের ঘাড়ে
দৈনিক যুগান্তরের খবরে বলা হয়েছে, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ বিপুল পরিমাণ বিদেশি ঋণ গ্রহণ করেছে, যার বড় অংশই কঠিন শর্তযুক্ত। ডলার সংকটের কারণে ঋণ পরিশোধে চাপ তৈরি হয়েছে এবং তার বোঝা ধীরে ধীরে জনগণের ওপর পড়ছে।
প্রতিবেদকের নাম 



















