ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক সারাদেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম আইভীর দুই আইনজীবীকে চার দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি ১২ বছর পর চালু হলো চীন-উত্তর কোরিয়াকে সংযুক্তকারী সেতু ফুলে সাজানো গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃত্যু ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ভাবুন তো, এমনটা যদি আপনার মা-বোনের সঙ্গে ঘটত’: মেহজাবীন চৌধুরী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দেখুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়াকে একটি গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সঙ্গে এ ধরনের ক্ষতিকর কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ব্যবহারকারীদের ভূমিকা নিয়েও কড়া প্রশ্ন তুলেছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  গ্যাসচালিত বাসেও ডিজেলের ভাড়া, রাজধানীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, এআই ব্যবহার করে বানোয়াট কনটেন্ট বানিয়ে কাউকে হেয় করা কোনো বিনোদন হতে পারে না, এটি স্পষ্ট অপরাধ। যখন শত শত বা হাজার হাজার মানুষ সেই কনটেন্ট শেয়ার করে, তখন এটি কেবল একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং এটি বড় ধরনের সামাজিক ব্যাধি তুলে ধরে। তিনি আরও প্রশ্ন তোলেন, সমাজ হিসেবে আমরা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছি?
 
আরও পড়ুনঃ  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় ফের জামিন পেলেন না এমপি গাজী নজরুল

ক্ষোভ প্রকাশ করে মেহজাবীন বলেন, “কারও প্রতি শ্রদ্ধা বা সম্মান জানাতে কেন তাকে নিজের পরিবারের সদস্য ভাবা লাগবে? কিছু ভিউ, লাইক, শেয়ার আর কয়েকটা ডলার উপার্জনের জন্য অন্যের অপমান ও অসম্মানকে মাধ্যম বানিয়ে ফেলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।” তিনি জানান, কনটেন্ট তৈরি অনেকের জীবিকা হতে পারে, কিন্তু অন্যের সম্মানহানি করে আয় করার মানসিকতা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুনঃ  উলিপুরে আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রতিযোগিতা এখন শুধু নারী বা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই; যেকোনো মানুষই এমন ডিজিটাল অপরাধের শিকার হতে পারেন বা এর অংশ হয়ে যেতে পারেন। শুধু যে বা যারা এসব কনটেন্ট তৈরি করছে তাদের নয়, বরং যারা না ভেবে স্বেচ্ছায় সেগুলো শেয়ার করে আরও ছড়িয়ে দিচ্ছে—তাদের বিবেকহীনতা নিয়েও গভীর চিন্তার অবকাশ রয়েছে বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক

‘ভাবুন তো, এমনটা যদি আপনার মা-বোনের সঙ্গে ঘটত’: মেহজাবীন চৌধুরী

আপডেটের সময়: ০৯:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়াকে একটি গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সঙ্গে এ ধরনের ক্ষতিকর কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ব্যবহারকারীদের ভূমিকা নিয়েও কড়া প্রশ্ন তুলেছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  জরুরি রক্ষণাবেক্ষণে নাটোরে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, এআই ব্যবহার করে বানোয়াট কনটেন্ট বানিয়ে কাউকে হেয় করা কোনো বিনোদন হতে পারে না, এটি স্পষ্ট অপরাধ। যখন শত শত বা হাজার হাজার মানুষ সেই কনটেন্ট শেয়ার করে, তখন এটি কেবল একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং এটি বড় ধরনের সামাজিক ব্যাধি তুলে ধরে। তিনি আরও প্রশ্ন তোলেন, সমাজ হিসেবে আমরা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছি?
 
আরও পড়ুনঃ  উলিপুরে আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ক্ষোভ প্রকাশ করে মেহজাবীন বলেন, “কারও প্রতি শ্রদ্ধা বা সম্মান জানাতে কেন তাকে নিজের পরিবারের সদস্য ভাবা লাগবে? কিছু ভিউ, লাইক, শেয়ার আর কয়েকটা ডলার উপার্জনের জন্য অন্যের অপমান ও অসম্মানকে মাধ্যম বানিয়ে ফেলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।” তিনি জানান, কনটেন্ট তৈরি অনেকের জীবিকা হতে পারে, কিন্তু অন্যের সম্মানহানি করে আয় করার মানসিকতা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী