শিল্প কারখানায় চলমান জ্বালানি সংকট আগামী মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বাড়ানো হচ্ছে এলএনজি টার্মিনালের সক্ষমতা
মাহদী আমিন জানান, দেশে জ্বালানি সরবরাহ বাড়াতে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের আগেই নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, আগের দুটি টার্মিনালের পাশাপাশি নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে মোট পাঁচটি এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে।
বিদ্যুৎ খাতেও সমন্বিত উদ্যোগ
বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতিতেও সরকার সমন্বিতভাবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ)-এর পাশাপাশি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার প্রত্যয়
বর্তমান জ্বালানি সংকটের পেছনে দীর্ঘদিনের সমস্যাকে দায়ী করে মাহদী আমিন বলেন, আগের সময়ে তৈরি হওয়া পুঞ্জিভূত সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়।
তবে এসব সমস্যা মোকাবিলার মধ্য দিয়েই নতুন সম্ভাবনার পথ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিল্প খাতে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতির পাশাপাশি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন বিকল্প উৎস ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে বলেও জানান মাহদী আমিন।
প্রতিবেদকের নাম 



















