মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানো এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান।
রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
ফোনালাপে দুই নেতা কাতার ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অঞ্চলে বিদ্যমান উত্তেজনা প্রশমনে চলমান বিভিন্ন কূটনৈতিক উদ্যোগও পর্যালোচনা করা হয়।
আলোচনায় কাতার সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সমঝোতা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়া হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
প্রতিবেদকের নাম 




















