ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা চার সংকটে বিদ্যুৎ খাত, রেকর্ড লোডশেডিংয়ে ভোগান্তি গভীর রাতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা নারীসহ পুলিশ হেফাজতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড পেল মেডিয়েশনে মামলা নিষ্পত্তির ক্ষমতা রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন হরমুজগামী জাহাজ থামাতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ল যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের প্রধান পরিচয় বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মধ্যপ্রাচ্যে নতুন নজির, মৃত্যুদণ্ড পুরোপুরি বাতিল করল লেবানন

লেবাননের সংসদ মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বাতিল করে একটি আইন পাস করেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বিলোপের নজির স্থাপন করল দেশটি।

মঙ্গলবার (১১ আগস্ট) কয়েক দফা সংশোধনের পর সংসদে মৃত্যুদণ্ড বিলোপসংক্রান্ত বিলটি পাস হয়। দেশটির ১২৮ সদস্যের সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিলটির পক্ষে ভোট দেন। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংসদ সদস্যরা এর বিরোধিতা করেন।

সংসদে বিচারমন্ত্রী আদেল নাসার মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তকে দেশের জন্য একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসার সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী

লেবাননে ২০০৪ সালের জানুয়ারি থেকে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রয়েছে। তবে এরপরও দেশটির আদালতগুলোতে কয়েক ডজন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। বিচার মন্ত্রণালয়ের কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ দেশটিতে ৮৫ জন ব্যক্তি মৃত্যুদণ্ডের অপেক্ষায় ছিলেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লেবাননের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক হেবা মোরায়েফ এটিকে লেবাননের জন্য ‘বিশাল মাইলফলক’ এবং ‘মানবাধিকারের বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ

তার মতে, দুই দশকের বেশি সময় মৃত্যুদণ্ড কার্যকর না থাকার পর নতুন আইন সেই দীর্ঘস্থায়ী স্থগিতাবস্থাকে স্থায়ী আইনি সুরক্ষা দিয়েছে এবং মানুষের জীবনের অধিকারকে আরও শক্তিশালী করেছে।

তবে মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ড কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়েছে। কয়েকজন আইনপ্রণেতাও নতুন শাস্তির বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থনৈতিক সংকট, সীমিত সম্পদ এবং কারাগারগুলোর সক্ষমতার অভাবে সাম্প্রতিক বছরগুলোতে লেবাননে সশ্রম কারাদণ্ড কার্যকর করাও কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ, ১৩ পদে চাকরি পাবেন ৩৬ জন

এদিকে, ১৯৯০ সালে ১৫ বছরের গৃহযুদ্ধের অবসানের পর সবচেয়ে বড় সাধারণ ক্ষমা আইন নিয়েও আলোচনা চলছে দেশটির সংসদে। প্রস্তাবিত আইনে সংঘাত ও সহিংসতার সঙ্গে জড়িত বিভিন্ন অপরাধে দণ্ডিত ব্যক্তিদের সাজা কমানো বা মুক্তির সুযোগ তৈরি হতে পারে।

তবে এই উদ্যোগের বিরোধিতা করছেন হামলায় নিহত সেনা ও নিরাপত্তা সদস্যদের পরিবারের কয়েকজন সদস্য। তাদের দাবি, স্বজনদের হত্যাকারীদের সাজা কমানো নয়, বরং কঠোর শাস্তি দেওয়া উচিত।

লেবাননের মৃত্যুদণ্ড বিলোপের সিদ্ধান্ত দেশটির বিচারব্যবস্থা ও মানবাধিকার নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যে নতুন নজির, মৃত্যুদণ্ড পুরোপুরি বাতিল করল লেবানন

আপডেটের সময়: ১১:১৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

লেবাননের সংসদ মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বাতিল করে একটি আইন পাস করেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বিলোপের নজির স্থাপন করল দেশটি।

মঙ্গলবার (১১ আগস্ট) কয়েক দফা সংশোধনের পর সংসদে মৃত্যুদণ্ড বিলোপসংক্রান্ত বিলটি পাস হয়। দেশটির ১২৮ সদস্যের সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিলটির পক্ষে ভোট দেন। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংসদ সদস্যরা এর বিরোধিতা করেন।

সংসদে বিচারমন্ত্রী আদেল নাসার মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তকে দেশের জন্য একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ১৭ বছর পরও চাকরি স্থায়ীকরণের অনিশ্চয়তা, ব্রেন স্ট্রোকে নির্বাচন অফিসকর্মীর মৃত্যু

লেবাননে ২০০৪ সালের জানুয়ারি থেকে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রয়েছে। তবে এরপরও দেশটির আদালতগুলোতে কয়েক ডজন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। বিচার মন্ত্রণালয়ের কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ দেশটিতে ৮৫ জন ব্যক্তি মৃত্যুদণ্ডের অপেক্ষায় ছিলেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লেবাননের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক হেবা মোরায়েফ এটিকে লেবাননের জন্য ‘বিশাল মাইলফলক’ এবং ‘মানবাধিকারের বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বুলডোজার চালক

তার মতে, দুই দশকের বেশি সময় মৃত্যুদণ্ড কার্যকর না থাকার পর নতুন আইন সেই দীর্ঘস্থায়ী স্থগিতাবস্থাকে স্থায়ী আইনি সুরক্ষা দিয়েছে এবং মানুষের জীবনের অধিকারকে আরও শক্তিশালী করেছে।

তবে মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ড কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়েছে। কয়েকজন আইনপ্রণেতাও নতুন শাস্তির বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থনৈতিক সংকট, সীমিত সম্পদ এবং কারাগারগুলোর সক্ষমতার অভাবে সাম্প্রতিক বছরগুলোতে লেবাননে সশ্রম কারাদণ্ড কার্যকর করাও কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু