ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে আবারও তেলের দাম ১০০ ডলারের ওপরে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৬ সময় দেখুন

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে। গত দুই মাসের মধ্যে এই প্রথম তেলের দাম এ পর্যায়ে উঠেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারে গত বুধবার (২২ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে ছিল। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে লোহিত সাগর হয়ে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুনঃ  প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর দাবি, তারা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকার—‘এনসেলিয়া’ ও ‘লায়লা’—লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ঘোষিত নৌ-অবরোধ অমান্য করায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। এতে একটি ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ‘বিএনপিকে ফ্যাসিবাদের দল বললে জ্ঞানের অভাবেরই পরিচয়’—মির্জা ফখরুল

এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বিমান হামলার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রথমবারের মতো ১০০ ডলার ছাড়ায়। সে সময় হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়। সংঘাত আরও তীব্র হলে এপ্রিলে তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১২৬ ডলারে পৌঁছায়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী

পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে মে মাসের শেষ দিকে তেলের দাম ১০০ ডলারের নিচে নেমে আসে। যুদ্ধবিরতির সম্ভাবনায় জুলাইয়ের শুরুতে তা কমে প্রায় ৭১ ডলারে দাঁড়ায়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা ভেঙে যাওয়া এবং পারস্য উপসাগরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে আবারও তেলের দাম ১০০ ডলারের ওপরে

আপডেটের সময়: ১০:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে। গত দুই মাসের মধ্যে এই প্রথম তেলের দাম এ পর্যায়ে উঠেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারে গত বুধবার (২২ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে ছিল। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে লোহিত সাগর হয়ে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুনঃ  ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন নামঞ্জুর

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর দাবি, তারা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকার—‘এনসেলিয়া’ ও ‘লায়লা’—লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ঘোষিত নৌ-অবরোধ অমান্য করায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। এতে একটি ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা