ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই : অর্থমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরতের আবেদন গ্রহণ শেষ হচ্ছে আজ রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় আরো ১৫ হাজার টন চাল দিল দ. কোরিয়া দুই সপ্তাহের মধ্যে জানা যাবে স্থানীয় নির্বাচন কবে: ইসি আনোয়ারুল ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, রামদা নিয়ে মহড়া বিদেশভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করা যাবে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সভাপতি গ্রেপ্তার ২ দিনের সফরে ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মহাসড়কে দুর্ঘটনার পর জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)।

শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় আগুন

সানান্দাজ শহরের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্যাংকারে আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯১৭

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে হতাহতদের সংখ্যা জানানো হয়েছে। পরবর্তী সময়ে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

ইরানে ট্যাংকার দুর্ঘটনা নতুন নয়

ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের ভয়াবহ দুর্ঘটনা প্রায়ই ঘটে। দুর্বল সড়কব্যবস্থা, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যান চলাচলকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  হাসপাতালে থাকা ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি

এর আগে ২০১৮ সালে সানান্দাজের কাছে যাত্রী তোলার জন্য থেমে থাকা একটি বাসে একটি জ্বালানি ট্যাংকার ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

সড়ক দুর্ঘটনার উচ্চ হার

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির সড়কের দুরবস্থা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

এ ছাড়া ২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় আট লাখ মানুষ আহত হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই : অর্থমন্ত্রী

মহাসড়কে দুর্ঘটনার পর জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১০

আপডেটের সময়: ০৯:৩০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)।

শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় আগুন

সানান্দাজ শহরের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্যাংকারে আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  হাসপাতালে থাকা ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে হতাহতদের সংখ্যা জানানো হয়েছে। পরবর্তী সময়ে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

ইরানে ট্যাংকার দুর্ঘটনা নতুন নয়

ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের ভয়াবহ দুর্ঘটনা প্রায়ই ঘটে। দুর্বল সড়কব্যবস্থা, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যান চলাচলকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি : মরিয়ম নওয়াজ