ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা প্রধানমন্ত্রীর সফর ঘিরে মালয়েশিয়ায় বিএনপির ব্যাপক প্রস্তুতি বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি: ‘আসলে আমার বাবা বেঁচে আছেন’ ২ জুলাই থেকে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানাতে আপত্তি, সমাধান দিলেন স্পিকার ঢাকার বাস চলাচলে আসছে কোম্পানি ভিত্তিক ব্যবস্থাপনা ‘মাইক্রোওয়েভ লাগলে আমি দেব, ওয়াশিং মেশিন দিন প্রধানমন্ত্রী’—জামায়াত এমপিকে পার্থ  অধ্যক্ষের স্হায়ী বরখাস্তের দাবি অভিভাবক এবং এলাকাবাসীর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর লেবাননে বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘মাইক্রোওয়েভ লাগলে আমি দেব, ওয়াশিং মেশিন দিন প্রধানমন্ত্রী’—জামায়াত এমপিকে পার্থ

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ দেওয়ার দাবি জানানো জামায়াতে ইসলামীর এক এমপিকে মাইক্রোওয়েভ উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ

এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান এমপিদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ এবং দরজা-জানালায় পর্দা দেওয়ার দাবি জানান।

এ প্রসঙ্গ টেনে আন্দালিব রহমান পার্থ বলেন, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে এবং সংসদকে বিব্রত করেছে। তিনি বলেন, ‘আমার ভাই যেহেতু এ দাবি করেছেন, তাকে বিব্রত না করে বলতে চাই—আগামীতে যদি তার পর্দা বা মাইক্রোওয়েভ প্রয়োজন হয়, আমি ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ দিতে প্রস্তুত। আর ওয়াশিং মেশিনটি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই।’

আরও পড়ুনঃ  বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

পার্থ আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের উচিত জনগণের সমস্যা ও দাবি-দাওয়ার কথা সংসদে তুলে ধরা। ব্যক্তিগত সুবিধাসংক্রান্ত বিষয় সংসদে আলোচনার বিষয় হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  আশুরার রোজা কয়টি রাখতে হয়?

তবে এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাজেট অধিবেশনে সদস্যরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতে পারেন। তিনি মনে করেন, বিষয়টি সংসদে না বলাই ভালো হতো, তবে এটিকে কোনো গর্হিত অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা

‘মাইক্রোওয়েভ লাগলে আমি দেব, ওয়াশিং মেশিন দিন প্রধানমন্ত্রী’—জামায়াত এমপিকে পার্থ

আপডেটের সময়: ০৫:৫৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ দেওয়ার দাবি জানানো জামায়াতে ইসলামীর এক এমপিকে মাইক্রোওয়েভ উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান এমপিদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ এবং দরজা-জানালায় পর্দা দেওয়ার দাবি জানান।

এ প্রসঙ্গ টেনে আন্দালিব রহমান পার্থ বলেন, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে এবং সংসদকে বিব্রত করেছে। তিনি বলেন, ‘আমার ভাই যেহেতু এ দাবি করেছেন, তাকে বিব্রত না করে বলতে চাই—আগামীতে যদি তার পর্দা বা মাইক্রোওয়েভ প্রয়োজন হয়, আমি ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ দিতে প্রস্তুত। আর ওয়াশিং মেশিনটি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই।’

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ

পার্থ আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের উচিত জনগণের সমস্যা ও দাবি-দাওয়ার কথা সংসদে তুলে ধরা। ব্যক্তিগত সুবিধাসংক্রান্ত বিষয় সংসদে আলোচনার বিষয় হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  লিবিয়া হয়ে অবৈধ প্রবেশে কড়াকড়ি, সতর্ক করল ইতালি দূতাবাস