ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রিয়াল ছাড়লেন গনজালো গার্সিয়া, পাঁচ বছরের চুক্তিতে ফুলহ্যামে স্প্যানিশ ফরোয়ার্ড না ফেরার দেশে অভিনেত্রী রিনা রহমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের চাঙ্গা তেলের বাজার, বেড়েছে বিশ্ববাজারে দাম ‘চ্যালেঞ্জিং গল্প পেলে ফিরব’— শাকিবকে সিনেমার প্রতিশ্রুতি দিলেন ববিতা ‘ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে পুলিশ থাকবে কঠোর’ — খুলনা রেঞ্জ ডিআইজি ড্রেনে বর্জ্যের স্তূপে নাকাল রাজবাড়ীর চাল বাজার, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর শুরু, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক আজ জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ, তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অ্যানালগ নয়, ডিজিটালে রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাত্র দেড় ফুট জমি নিয়ে সংঘর্ষ, বিহারে ২ জনকে পিটিয়ে হত্যা

ভারতের বিহার রাজ্যে মাত্র দেড় ফুট জমির বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০–১২ জন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ভোজপুর জেলার চরপোখরি থানার মাদাই গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

নিহতরা হলেন ৩০ বছর বয়সী রাধেশ্যাম সিং এবং ৭২ বছর বয়সী রাজনাথ সিং। তারা উভয়েই গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুনঃ  ইরানে হামলা থেকে সরে এলেন ট্রাম্প? কূটনীতি, যুদ্ধের খরচ ও কৌশলগত হিসাব

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছোট জমির টুকরো নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এক পক্ষ ওই জমিতে ইটের কাঠামো নির্মাণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি ও লোহার রড নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  গোপনে বিয়ে করেছিলেন রামগোপাল ভার্মা ও ঊর্মিলা? নতুন দাবিতে চাঞ্চল্য

হামলায় নিহতদের মাথা, বুক ও গলায় গুরুতর আঘাত লাগে। এ ঘটনায় কয়েকজন নারীও আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত রাধেশ্যাম সিংয়ের পরিবার অভিযোগ করেছে, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছিল। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, সরকারি জরিপ অনুযায়ী জমি মেপে তারা নির্মাণ কাজ করছিলেন, তখনই তাদের ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ  পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরা সদর হাসপাতালে পাঠায়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে আরা শহরে ভর্তি করা হয়েছে।

ভোজপুরের পুলিশ সুপার জানিয়েছেন, পুরোনো জমি বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রিয়াল ছাড়লেন গনজালো গার্সিয়া, পাঁচ বছরের চুক্তিতে ফুলহ্যামে স্প্যানিশ ফরোয়ার্ড

মাত্র দেড় ফুট জমি নিয়ে সংঘর্ষ, বিহারে ২ জনকে পিটিয়ে হত্যা

আপডেটের সময়: ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ভারতের বিহার রাজ্যে মাত্র দেড় ফুট জমির বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০–১২ জন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ভোজপুর জেলার চরপোখরি থানার মাদাই গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

নিহতরা হলেন ৩০ বছর বয়সী রাধেশ্যাম সিং এবং ৭২ বছর বয়সী রাজনাথ সিং। তারা উভয়েই গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুনঃ  গোপনে বিয়ে করেছিলেন রামগোপাল ভার্মা ও ঊর্মিলা? নতুন দাবিতে চাঞ্চল্য

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছোট জমির টুকরো নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এক পক্ষ ওই জমিতে ইটের কাঠামো নির্মাণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি ও লোহার রড নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল, বড় সামরিক অভিযানের হুঁশিয়ারি

হামলায় নিহতদের মাথা, বুক ও গলায় গুরুতর আঘাত লাগে। এ ঘটনায় কয়েকজন নারীও আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত রাধেশ্যাম সিংয়ের পরিবার অভিযোগ করেছে, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছিল। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, সরকারি জরিপ অনুযায়ী জমি মেপে তারা নির্মাণ কাজ করছিলেন, তখনই তাদের ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ  ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, রাষ্ট্রীয় গণমাধ্যমে পাল্টা কটাক্ষ