ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাদক ঠেকাতে পরিবার-সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান এসপি মাসুদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২ সময় দেখুন

মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, এর সঙ্গে পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

শনিবার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মাদকমুক্ত সমাজ, আমাদের অঙ্গীকার’—এই প্রত্যয়ে কমিউনিটি পুলিশ ও বাড়বকুণ্ড ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশের উপদেষ্টা জহুরুল আলম জহুর।

আরও পড়ুনঃ  গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার

এসপি মাসুদ আলম বলেন, মাদক কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে অভিযান আরও কার্যকর করা সম্ভব।

তিনি বলেন, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার সন্তানদের চলাফেরা, বন্ধু ও কর্মকাণ্ডের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার থেকেই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এর বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মাদকবিরোধী আইন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

মাদক ঠেকাতে পরিবার-সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান এসপি মাসুদের

আপডেটের সময়: ০৬:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, এর সঙ্গে পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

শনিবার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মাদকমুক্ত সমাজ, আমাদের অঙ্গীকার’—এই প্রত্যয়ে কমিউনিটি পুলিশ ও বাড়বকুণ্ড ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশের উপদেষ্টা জহুরুল আলম জহুর।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

এসপি মাসুদ আলম বলেন, মাদক কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে অভিযান আরও কার্যকর করা সম্ভব।

তিনি বলেন, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি

অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার সন্তানদের চলাফেরা, বন্ধু ও কর্মকাণ্ডের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার থেকেই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এর বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, পুরোপুরি সৌরায়িত হবে সংসদ ভবন