ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন? গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু নির্মাণের আড়াই বছর পর যাত্রা শুরু রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে নতুন নীতিমালা কঠোর হচ্ছে সুগন্ধি চাল রপ্তানির শর্ত, ৩ দিনের মধ্যে দিতে হবে তথ্য লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষকের ওপর হামলা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ভারত নিয়ে অবস্থান পরিষ্কার না হলে তারেক রহমানের দিল্লি সফর নয়: নাহিদ ফেসবুক পোস্টের মামলায় রিমান্ড শেষে কারাগারে গাজী সালাউদ্দিন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালয়েশিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান, এরপর চীন সফর—কূটনৈতিক অগ্রগতির প্রত্যাশা

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন তারেক রহমান। রোববার (২১ জুন) তিনি ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করবেন।

সফরের প্রথম অংশে তিনি মালয়েশিয়া সফর করবেন এবং এরপর চীনের উদ্দেশ্যে রওনা হবেন। আগামী ২৩ থেকে ২৬ জুন তিনি চীনে অবস্থান করবেন।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভায় বড় পরিবর্তন, এলজিআরডিতে সালাহউদ্দিন ও স্বরাষ্ট্রে এ্যানি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং হালাল পণ্য রপ্তানিসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

সূত্র অনুযায়ী, সফরে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক এবং দুটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  আজকের মুদ্রা বিনিময় হার: ডলার ১২৩.৮২, পাউন্ড ১৬৭.১০ টাকা

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় রয়েছে। এ সফরের মাধ্যমে তা পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসী ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা, সফরের মাধ্যমে সিন্ডিকেটমুক্ত কর্মী নিয়োগ, অনিয়মিত কর্মীদের বৈধতা এবং প্রবাসীবান্ধব নীতিমালায় অগ্রগতি আসবে। পাশাপাশি শিক্ষা ও গবেষণা খাতে সহযোগিতা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  ‘হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীত’

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা হবেন। চীনে অবস্থানকালে বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন

মালয়েশিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান, এরপর চীন সফর—কূটনৈতিক অগ্রগতির প্রত্যাশা

আপডেটের সময়: ১২:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন তারেক রহমান। রোববার (২১ জুন) তিনি ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করবেন।

সফরের প্রথম অংশে তিনি মালয়েশিয়া সফর করবেন এবং এরপর চীনের উদ্দেশ্যে রওনা হবেন। আগামী ২৩ থেকে ২৬ জুন তিনি চীনে অবস্থান করবেন।

আরও পড়ুনঃ  জুয়া আয়োজনের অভিযোগে দুদকের অনুসন্ধানে সাবেক এমপি শিমুলসহ ২ জন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং হালাল পণ্য রপ্তানিসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

সূত্র অনুযায়ী, সফরে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক এবং দুটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  আজকের মুদ্রা বিনিময় হার: ডলার ১২৩.৮২, পাউন্ড ১৬৭.১০ টাকা

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় রয়েছে। এ সফরের মাধ্যমে তা পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসী ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা, সফরের মাধ্যমে সিন্ডিকেটমুক্ত কর্মী নিয়োগ, অনিয়মিত কর্মীদের বৈধতা এবং প্রবাসীবান্ধব নীতিমালায় অগ্রগতি আসবে। পাশাপাশি শিক্ষা ও গবেষণা খাতে সহযোগিতা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে ‘ইরানের হামলা’