ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে ‘ইরানের হামলা’

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনকের একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। আমিরাত এ ঘটনাকে ‘শত্রুভাবাপন্ন ইরানি হামলা’ ও জলদস্যুতা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএমের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি পার হওয়ার সময় এডনকের একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্যাংকারটির নাম ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  গ্যাসের দাম বাড়ালে সরকার টিকে থাকতে পারবে না: নাহিদ ইসলাম

তবে হামলার দায় এখনো স্বীকার করেনি ইরান। এ বিষয়ে তেহরানের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলমান মার্কিন-ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাংকারে হামলার ঘটনা অবাধ নৌ চলাচল সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী।

আরও পড়ুনঃ  বর্ষায় রান্নাঘরের এই ভুলগুলো বাড়াতে পারে পেটের অসুখের ঝুঁকি

মন্ত্রণালয়টি ইরানের রেভল্যুশনারি গার্ডসের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হরমুজ প্রণালিকে অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে। একই সঙ্গে প্রণালিটি সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছিল, তেহরানের শত্রুদের সঙ্গে সম্পৃক্ত কিংবা তাদের নির্দেশনা অমান্যকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা

আবুধাবির রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনক জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি অতিক্রমের সময় তাদের মোট ১৫টি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত একজন ক্রু সদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

এডনক জানিয়েছে, বিশ্বজুড়ে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি বর্তমানে চরম প্রতিকূল ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে ‘ইরানের হামলা’

আপডেটের সময়: ০৯:০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনকের একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। আমিরাত এ ঘটনাকে ‘শত্রুভাবাপন্ন ইরানি হামলা’ ও জলদস্যুতা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএমের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি পার হওয়ার সময় এডনকের একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্যাংকারটির নাম ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  গ্যাসের দাম বাড়ালে সরকার টিকে থাকতে পারবে না: নাহিদ ইসলাম

তবে হামলার দায় এখনো স্বীকার করেনি ইরান। এ বিষয়ে তেহরানের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলমান মার্কিন-ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাংকারে হামলার ঘটনা অবাধ নৌ চলাচল সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী।

আরও পড়ুনঃ  একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা

মন্ত্রণালয়টি ইরানের রেভল্যুশনারি গার্ডসের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হরমুজ প্রণালিকে অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে। একই সঙ্গে প্রণালিটি সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছিল, তেহরানের শত্রুদের সঙ্গে সম্পৃক্ত কিংবা তাদের নির্দেশনা অমান্যকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  চার বছর পর অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন লক্ষাধিক শিক্ষক-কর্মচারী