
পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে সশস্ত্র তুয়ারেগ বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৪ সেনাকে বন্দী করা হয়েছে বলে স্থানীয় ও সামরিক সূত্র জানিয়েছে।
রোববার (১৯ জুলাই) বার্তা সংস্থা এএফপিকে সূত্রগুলো জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর আনেফিস থেকে সেনারা সরে যাওয়ার সময় তাদের বহরে হামলা চালানো হয়।
ক্ষমতাসীন সামরিক জান্তার ঘনিষ্ঠ এক স্থানীয় জনপ্রতিনিধি জানান, হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। অন্তত ২৪ জনকে বন্দী করা হয়েছে।’
স্থানীয় সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক বছরগুলোতে মালির সেনাবাহিনীর ওপর এটি অন্যতম প্রাণঘাতী হামলা। দেশটিতে ২০১২ সাল থেকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদকের নাম 


























