ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিলানের হল অব ফেমে কাকা, আবেগে চোখ ভিজল কিংবদন্তির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

ইন্টার মিলানের বিপক্ষে ডার্বির আগে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকাকে বিশেষ সম্মাননা দিয়েছে এসি মিলান। ক্লাবটির হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে। সান সিরো স্টেডিয়ামে এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই আক্রমণাত্মক মিডফিল্ডার। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।

ম্যাচ শুরুর আগে মাঠে কাকাকে সম্মান জানানো হয়। এ সময় মিলান সমর্থকেরা দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানান। ক্যারিয়ারের সেরা সময়গুলোর স্মৃতিবিজড়িত সেই স্টেডিয়ামে এমন সম্মান পেয়ে আবেগ সামলাতে বেশ কষ্ট হচ্ছিল তাঁর।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস

কাকা এখন পর্যন্ত এসি মিলান ও ব্রাজিলের সর্বশেষ খেলোয়াড়, যিনি ব্যালন ডি’অর জিতেছেন। ২০০৭ সালে ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার জেতেন তিনি।

সম্মাননা পাওয়ার পর সম্প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাকা বলেন, ‘সান সিরোতে মিলানের সব সমর্থকের মাঝে এলে আমার যে অনুভূতি হয়, তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আজ আমার জন্য একটি বিশেষ দিন।’

মিলানের সাফল্যে কাকার অবদান

এসি মিলানের হয়ে ৩০৭টি ম্যাচ খেলেছেন কাকা। করেছেন ১০৪ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮১ গোল। ক্লাবটির সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

২০০৩-০৪ মৌসুমে মিলানের সিরি আ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাকা। এরপর ২০০৬-০৭ মৌসুমে তাঁর অবদানে চ্যাম্পিয়ন্স লিগ জেতে দলটি। ২০০৭ সালে ফিফা ক্লাব বিশ্বকাপও জেতে মিলান।

২০০৬-০৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কাকা। পরের বছর নয়, ২০০৭ সালেই ব্যালন ডি’অরের পাশাপাশি ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার এবং উয়েফা ক্লাব ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কারও পান তিনি।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ

মিলানে আরও ব্রাজিলিয়ান চান কাকা

সাক্ষাৎকারে কাকাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে এসি মিলানের জার্সিতে আরও ব্রাজিলিয়ান প্রতিভা দেখতে চান কি না। জবাবে তিনি বলেন, ‘আমি সেরা ক্লাবগুলোতে ব্রাজিলিয়ানদের দেখতে পছন্দ করি। আমি আবার তাদের মিলানে দেখতে চাই! যা-ই হোক, আমি লুকা মদ্রিচকে অনেক পছন্দ করি। সে আমার বন্ধুও।’

এদিন গ্যালারিতে বসেই সাবেক ক্লাবের খেলা উপভোগ করেন কাকা। তাঁর সম্মাননার দিনটি আরও স্মরণীয় করে রাখে মিলান। ডার্বিতে ইন্টার মিলানকে ৩-১ গোলে হারায় রোসোনেরিরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

মিলানের হল অব ফেমে কাকা, আবেগে চোখ ভিজল কিংবদন্তির

আপডেটের সময়: ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

ইন্টার মিলানের বিপক্ষে ডার্বির আগে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকাকে বিশেষ সম্মাননা দিয়েছে এসি মিলান। ক্লাবটির হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে। সান সিরো স্টেডিয়ামে এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই আক্রমণাত্মক মিডফিল্ডার। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।

ম্যাচ শুরুর আগে মাঠে কাকাকে সম্মান জানানো হয়। এ সময় মিলান সমর্থকেরা দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানান। ক্যারিয়ারের সেরা সময়গুলোর স্মৃতিবিজড়িত সেই স্টেডিয়ামে এমন সম্মান পেয়ে আবেগ সামলাতে বেশ কষ্ট হচ্ছিল তাঁর।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ

কাকা এখন পর্যন্ত এসি মিলান ও ব্রাজিলের সর্বশেষ খেলোয়াড়, যিনি ব্যালন ডি’অর জিতেছেন। ২০০৭ সালে ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার জেতেন তিনি।

সম্মাননা পাওয়ার পর সম্প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাকা বলেন, ‘সান সিরোতে মিলানের সব সমর্থকের মাঝে এলে আমার যে অনুভূতি হয়, তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আজ আমার জন্য একটি বিশেষ দিন।’

মিলানের সাফল্যে কাকার অবদান

এসি মিলানের হয়ে ৩০৭টি ম্যাচ খেলেছেন কাকা। করেছেন ১০৪ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮১ গোল। ক্লাবটির সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার

২০০৩-০৪ মৌসুমে মিলানের সিরি আ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাকা। এরপর ২০০৬-০৭ মৌসুমে তাঁর অবদানে চ্যাম্পিয়ন্স লিগ জেতে দলটি। ২০০৭ সালে ফিফা ক্লাব বিশ্বকাপও জেতে মিলান।

২০০৬-০৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কাকা। পরের বছর নয়, ২০০৭ সালেই ব্যালন ডি’অরের পাশাপাশি ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার এবং উয়েফা ক্লাব ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কারও পান তিনি।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান