ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেধাবী স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল, ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মেধাবী ও সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের মাধ্যমে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে একজন উদ্যোক্তাকে ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস

প্রধানমন্ত্রী বলেন, অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা ব্যাংকঋণ নিতে গিয়ে জামানত, কাগজপত্র ও নানা জটিলতার মুখোমুখি হন। এসব ভোগান্তি দূর করতে সরকার একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করেছে, যেখানে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। উদ্যোক্তাদের প্রকল্পের সম্ভাবনা যাচাই করেই এই কমিটি অর্থায়নের সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানত ছাড়া স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে প্রশ্ন করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা বিবেচনা করেই নিরপেক্ষ কমিটি অর্থায়ন করবে। তিনি আরও বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ হলেও কোনো প্রকল্পে সম্ভাবনা থাকলে প্রয়োজনে দ্বিতীয়বারও অর্থায়নের সুযোগ রাখা হবে।

আরও পড়ুনঃ  টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

প্রধানমন্ত্রী বলেন, “অনেক ব্যবসা শুরুতেই সফল হয় না। কিন্তু যদি প্রকল্পে সম্ভাবনা থাকে, তাহলে পুনরায় সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মেরও উদ্বোধন করা হয়।

আইসিটি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা’—মির্জা ফখরুল

এছাড়া নতুন জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের তথ্য এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।

সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক

মেধাবী স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল, ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৫:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মেধাবী ও সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের মাধ্যমে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে একজন উদ্যোক্তাকে ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  গাজায় মসজিদ ও তাঁবুতে ইসরায়েলি হামলায় হতাহত অনেক

প্রধানমন্ত্রী বলেন, অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা ব্যাংকঋণ নিতে গিয়ে জামানত, কাগজপত্র ও নানা জটিলতার মুখোমুখি হন। এসব ভোগান্তি দূর করতে সরকার একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করেছে, যেখানে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। উদ্যোক্তাদের প্রকল্পের সম্ভাবনা যাচাই করেই এই কমিটি অর্থায়নের সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানত ছাড়া স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে প্রশ্ন করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা বিবেচনা করেই নিরপেক্ষ কমিটি অর্থায়ন করবে। তিনি আরও বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ হলেও কোনো প্রকল্পে সম্ভাবনা থাকলে প্রয়োজনে দ্বিতীয়বারও অর্থায়নের সুযোগ রাখা হবে।

আরও পড়ুনঃ  চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১