ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেসির শততম গোলে ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

লিওনেল মেসির মাইলফলক গোলের দিনে ক্যাম্পেওনেস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। মেক্সিকোর লিগা এমএক্স চ্যাম্পিয়ন ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের এমএলএস চ্যাম্পিয়নরা এই ট্রফি ঘরে তুলেছে।

ইন্টার মায়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পজেশনে কিছুটা এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে আক্রমণে মায়ামিকে বেশ চাপে রেখেছিল ক্রুজ আজুল। মেক্সিকান ক্লাবটির ফিনিশিং ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে মায়ামি।

আরও পড়ুনঃ  ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন মেসি। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৫ ম্যাচে এটি ছিল আর্জেন্টাইন তারকার ১০০তম গোল।

কাকতালীয়ভাবে, ইন্টার মায়ামির হয়ে মেসির প্রথম গোলও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষে। ২০২৩ সালের জুলাইয়ে ক্লাবটির অভিষেক ম্যাচে যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোল করে মেক্সিকান দলটির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ  আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি

ম্যাচের ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে দ্বিতীয় গোলটি করেন ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শেষ পাঁচ ম্যাচে এটি চতুর্থ গোল। চারটি গোলই এসেছে হেড থেকে। এর আগে সিএফ মন্ট্রিয়েল, আটলান্টা ইউনাইটেড ও শিকাগোর বিপক্ষে টানা তিন ম্যাচে গোল করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  রাশেদ খাঁনকে আটকের পর নির্যাতনের অভিযোগ, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির ট্রফি জয়ের ধারাও অব্যাহত রয়েছে। ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জেতার পর এবার ক্যাম্পেওনেস কাপও নিজেদের করে নিল মায়ামি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

মেসির শততম গোলে ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি

আপডেটের সময়: ১০:০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

লিওনেল মেসির মাইলফলক গোলের দিনে ক্যাম্পেওনেস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। মেক্সিকোর লিগা এমএক্স চ্যাম্পিয়ন ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের এমএলএস চ্যাম্পিয়নরা এই ট্রফি ঘরে তুলেছে।

ইন্টার মায়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পজেশনে কিছুটা এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে আক্রমণে মায়ামিকে বেশ চাপে রেখেছিল ক্রুজ আজুল। মেক্সিকান ক্লাবটির ফিনিশিং ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে মায়ামি।

আরও পড়ুনঃ  ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন মেসি। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৫ ম্যাচে এটি ছিল আর্জেন্টাইন তারকার ১০০তম গোল।

কাকতালীয়ভাবে, ইন্টার মায়ামির হয়ে মেসির প্রথম গোলও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষে। ২০২৩ সালের জুলাইয়ে ক্লাবটির অভিষেক ম্যাচে যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোল করে মেক্সিকান দলটির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ  জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ম্যাচের ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে দ্বিতীয় গোলটি করেন ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শেষ পাঁচ ম্যাচে এটি চতুর্থ গোল। চারটি গোলই এসেছে হেড থেকে। এর আগে সিএফ মন্ট্রিয়েল, আটলান্টা ইউনাইটেড ও শিকাগোর বিপক্ষে টানা তিন ম্যাচে গোল করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ‘বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’: আসিফ মাহমুদ