ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মোবাইল ফোন আনার ‘শাস্তি’, শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

কমলনগরে বিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধের নোটিশ; ভাঙার ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার নিষেধাজ্ঞা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছেন এক শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই দিন অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোনটি পাওয়া যায়। পরে শিক্ষক শরীফ শিক্ষার্থীদের উপস্থিতিতে হাতুড়ি দিয়ে ফোনটি ভেঙে দেন।

আরও পড়ুনঃ  ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী

আগে থেকেই দেওয়া হয়েছিল নোটিশ

বিদ্যালয় সূত্র বলছে, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও বিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে গত ৯ সেপ্টেম্বর একটি নোটিশ দেওয়া হয়। সেখানে চুল কাটার বিষয়ে নির্দেশনার পাশাপাশি বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে এলে সেটি বিনষ্ট করা হবে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই টুকরো, গ্রেপ্তার প্রেমিকসহ ৩

পরে নোটিশটি বিদ্যালয়ের সব শিক্ষককে পড়ে শোনানো হয় এবং শিক্ষার্থীদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

‘অন্যরা যেন সতর্ক হয়’

শিক্ষক শরীফ বলেন, বিদ্যালয়ে মোবাইল ফোন আনা নিষেধ—এ বিষয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। তাই নোটিশ অনুযায়ী ফোনটি প্রকাশ্যে নষ্ট করে দেওয়া হয়েছে, যাতে অন্য শিক্ষার্থীরা সতর্ক হয়।

আরও পড়ুনঃ  পাথরঘাটায় ২ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১৭ হাজার টাকায়

ফোনটি ভাঙার সময় শিক্ষার্থীদের উদ্দেশে ওই শিক্ষক বলেন, ‘নেক্সটে (ভবিষ্যতে) ফোন আনতে চাইলে এইটার কথা চিন্তা কইরো।’

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখার দাবি

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখা এবং বিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে শিক্ষার্থীর ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

মোবাইল ফোন আনার ‘শাস্তি’, শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক

আপডেটের সময়: ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কমলনগরে বিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধের নোটিশ; ভাঙার ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার নিষেধাজ্ঞা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছেন এক শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই দিন অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোনটি পাওয়া যায়। পরে শিক্ষক শরীফ শিক্ষার্থীদের উপস্থিতিতে হাতুড়ি দিয়ে ফোনটি ভেঙে দেন।

আরও পড়ুনঃ  বৃষ্টির পর ঢাকার বাতাসে স্বস্তি, দূষিত শহরের তালিকায় ২১তম

আগে থেকেই দেওয়া হয়েছিল নোটিশ

বিদ্যালয় সূত্র বলছে, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও বিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে গত ৯ সেপ্টেম্বর একটি নোটিশ দেওয়া হয়। সেখানে চুল কাটার বিষয়ে নির্দেশনার পাশাপাশি বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে এলে সেটি বিনষ্ট করা হবে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে, কেন হচ্ছে দেরি?