সিরাজগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়ার পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন শুরু হওয়ায় নদীপাড়ের মানুষের উদ্বেগও বাড়ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত চার দিনে (১৫-১৮ জুলাই) কাজিপুর পয়েন্টে যমুনার পানি ৮০ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ পয়েন্টে ৭৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, উজানে ভারী বৃষ্টিপাতের কারণেই যমুনার পানি বাড়ছে। পরিস্থিতি অনুযায়ী আগামী কয়েকদিন পানি বাড়া-কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার চৌহালী, কাজিপুর, সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদীভাঙনও দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদকের নাম 




















