ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় তেহরান, আলোচনায় সমাধান না এলে বিকল্প পথের ইঙ্গিত ইরানের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সুযোগ এখনো খোলা রেখেছে ইরান। তবে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি না হলে আত্মরক্ষার জন্যও প্রস্তুত রয়েছে দেশটি। এমন অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার (১ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি বলেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ওপর। ইরানের দেওয়া প্রস্তাব ও শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

আরও পড়ুনঃ  এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ

এরই মধ্যে শনিবার ইরানের একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে। মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে প্রতিনিধি দলটি সেখানে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

আরাঘচি বলেন, দুই পক্ষের মধ্যে চুক্তি হবে কি না, তা নির্ভর করছে বেশ কিছু অমীমাংসিত বিষয়ের সমাধানের ওপর। ইরানের পক্ষ থেকে সমঝোতায় পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও অন্য কোনো পথের পরিবর্তে কূটনীতিকে অগ্রাধিকার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরান আলোচনার মাধ্যমে সমাধান চায়। তবে বিকল্প পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও তাদের রয়েছে।

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

এর আগে আরাঘচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্তগুলো মেনে নিলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করবে তেহরান।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় থাকা ইরান একদিকে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখছে, অন্যদিকে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথাও স্পষ্ট করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় তেহরান, আলোচনায় সমাধান না এলে বিকল্প পথের ইঙ্গিত ইরানের

আপডেটের সময়: ১১:৩৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সুযোগ এখনো খোলা রেখেছে ইরান। তবে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি না হলে আত্মরক্ষার জন্যও প্রস্তুত রয়েছে দেশটি। এমন অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার (১ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি বলেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ওপর। ইরানের দেওয়া প্রস্তাব ও শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর সারাদেশের পোশাক কারখানায় ছুটি, বিজিএমইএর ঘোষণা

এরই মধ্যে শনিবার ইরানের একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে। মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে প্রতিনিধি দলটি সেখানে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

আরাঘচি বলেন, দুই পক্ষের মধ্যে চুক্তি হবে কি না, তা নির্ভর করছে বেশ কিছু অমীমাংসিত বিষয়ের সমাধানের ওপর। ইরানের পক্ষ থেকে সমঝোতায় পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও অন্য কোনো পথের পরিবর্তে কূটনীতিকে অগ্রাধিকার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরান আলোচনার মাধ্যমে সমাধান চায়। তবে বিকল্প পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও তাদের রয়েছে।

আরও পড়ুনঃ  ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন