ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনকে সংঘাতমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের (ইসি) প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রক্তপাতহীন নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের আস্থা নিশ্চিত করতে চায় কমিশন।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন্স (আনফ্রেল)-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ৩ আগস্টের মুদ্রা বিনিময় হার

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ঐতিহাসিকভাবেই বেশি সংঘাতপূর্ণ হয়ে থাকে। অতীতে এসব নির্বাচনে প্রাণহানি ও সহিংসতার বহু ঘটনা ঘটেছে। তাই এবার নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

তিনি জানান, গণমাধ্যম ও বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হন। এছাড়া ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১৬ জন প্রাণ হারান। এই ধরনের সহিংসতা বন্ধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

নাসির উদ্দিন বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তারাও নিশ্চয়ই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন চাইবে। এতে সরকারের গ্রহণযোগ্যতাও বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্যবাহী ধানের গোলা

সিইসি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। কারণ ইউনিয়ন পরিষদসহ স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরাই সরাসরি মানুষের সেবার সঙ্গে যুক্ত। তাই তৃণমূলের গণতন্ত্রকে শক্তিশালী করতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা জরুরি।

এ লক্ষ্যে রাজনৈতিক দল, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি নির্বাচন ঘিরে সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হবে বলে জানান সিইসি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য: সিইসি

আপডেটের সময়: ০৭:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনকে সংঘাতমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের (ইসি) প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রক্তপাতহীন নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের আস্থা নিশ্চিত করতে চায় কমিশন।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন্স (আনফ্রেল)-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ঐতিহাসিকভাবেই বেশি সংঘাতপূর্ণ হয়ে থাকে। অতীতে এসব নির্বাচনে প্রাণহানি ও সহিংসতার বহু ঘটনা ঘটেছে। তাই এবার নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

তিনি জানান, গণমাধ্যম ও বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হন। এছাড়া ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১৬ জন প্রাণ হারান। এই ধরনের সহিংসতা বন্ধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ  ৩ আগস্টের মুদ্রা বিনিময় হার

নাসির উদ্দিন বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তারাও নিশ্চয়ই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন চাইবে। এতে সরকারের গ্রহণযোগ্যতাও বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  দীপা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন