ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজধানীতে ডিবির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ১৭শ’ বোতল স্কাফ সিরাপ, ২ হাজার পিস ইয়াবা এবং তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দের পাশাপাশি সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির মামলায় ওয়ার্ড জামায়াতের রুকন কারাগারে

চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীর মিরপুর, উত্তরা ও ওয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার

অভিযানের সময় মিরপুরের দারুস সালাম এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বেলজিয়ামের তৈরি দুটি একনলা বন্দুক এবং একটি বার্মিজ এলজি উদ্ধার করা হয়েছে।

একই সময়ে উত্তরা এলাকায় একটি প্রাইভেটকার ও একটি পিকআপ থেকে ১ হাজার ২০০ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়। অন্যদিকে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

প্রাথমিক তদন্তে ডিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক চাঁপাইনবাবগঞ্জ ও শেরপুর সীমান্ত দিয়ে ঢাকায় আনা হয়েছিল। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক

রাজধানীতে ডিবির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭

আপডেটের সময়: ০৭:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ১৭শ’ বোতল স্কাফ সিরাপ, ২ হাজার পিস ইয়াবা এবং তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দের পাশাপাশি সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগ চায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন